• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল

মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে ব্যর্থতা: ২৭ আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

Reporter Name / ২৯২ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে না পারা ১৭ হাজার ৭৭৭ জনের টাকা ফেরত দেয়া ও দোষীদের বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ নেয়া হয়েছে— তা ২৭ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ (রোববার, ২৭ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এ আদেশ দেন। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ২০ হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় আজ হাইকোর্টে রিপোর্ট দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

 

 

 

দাখিল করা প্রতিবেদনে ১৭ হাজার ৭৭৭ জন কর্মীর মালয়েশিয়ায় না যেতে পারার পেছনে রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। এর আগে মালয়েশিয়ায় ২০ হাজার শ্রমিক যেতে না পারার ঘটনায় রিট করেন আইনজীবী তানভীর আহমেদ।

 

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। তারা ভুক্তভোগীদের সব টাকা ফেরত দিতে বাধ্য। তবে এরই মধ্যে এজেন্সিগুলো কোনো ক্ষতিপূরণ দিয়েছে কি না কিংবা দিলে কত শতাংশ, সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় আগামী ২৭ আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আজ নির্দেশ দিয়েছে বেঞ্চ।

 

 

 

গত বছর দেশের ইতিহাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। সেখানে বলা হয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ৩০ হাজার শ্রমিকের জীবন নষ্ট করে ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।

 

 

 

গতবছরের জুলাইতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অর্থ লুটে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে মর্মে হাইকোর্টে একটি রিট করেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।