• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল

ইউটিউবে কনটেন্ট তৈরি উপভোগ করি: হিল্লোল

Reporter Name / ১৯৩ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

অভিনয়শিল্পী আদনান ফারুক হিল্লোল। এখন স্থায়ীভাবে স্ত্রী সন্তান নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। অভিনয়ের সঙ্গে নেই সেভাবে আর সর্ম্পক। করেন ফুলটাইম ফুড ব্লগিং। তাই দর্শকের কাছে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তার ব্যাপক খ্যাতি রয়েছে, যা তিনি বেশ উপভোগ করেন।

দুই মাস ধরে ঢাকায় আছেন হিল্লোল। সেই সুবাদে এবার শিল্পী সংঘের নির্বাচনে ভোট দিতে আসেন তিনি। সেখানেই কালবেলার সঙ্গে আলাপ হয় তার। জানান বর্তমান পেশা নিয়ে আনন্দে আছেন তিনি। করছেন নিজের মতো করে উপভোগও, যা নিয়ে হিল্লোল বলেন, ‘আমি এখন একজন কনটেন্ট ক্রিয়েটর। দেশ-বিদেশের খাবার নিয়ে আমার কাজ। যার সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশের খাবার ও সংস্কৃতি সম্পর্কে আমার জানার সৌভাগ্য হয়েছে। এ বিষয়টি আমি উপভোগ করছি। কারণ আমার যখন মন চাইবে আমি তখনই কাজটি করতে পারি। এর জন্য সময় নির্ধারণ করতে হচ্ছে না। কোনো রুটিন নেই, পুরোটাই নির্ধারণ হচ্ছে আমার মুডের ওপর। যার ফলে আমি আমার মতো করে কাজ করছি এবং নিজের মতো সময় কাটাচ্ছি। এতেই আমি খুশি এবং ইউটিউবে কনটেন্ট তৈরি উপভোগ করি আমি।’

এ সময় অভিনয় জীবনের ব্যস্ততা নিয়েও কথা বলেন এই শিল্পী। তিনি জানান, দুটি আলাদা প্ল্যাটফর্ম। দুই জায়গায় কাজ করার অভিজ্ঞতা অন্যরকম। তাই তিনি অভিনয়ে যখন ব্যস্ত সময় পার করেছেন তখন সেটি উপভোগ করেছেন। এখন ইউটিউবিং উপভোগ করছেন।

অভিনেতা আদনান ফারুক হিল্লোল এবং উপস্থাপিকা-অভিনেত্রী নওশীন নাহরীন মৌকে ২০১৩ সালের ১ মার্চ ভালোবেসে বিয়ে করেছিলেন। এরপর থেকে দুজনই সুখের সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। তবে কাজের প্রয়োজনে হিল্লোল মাঝেমধ্যে দেশে এলেও নওশীন কয়েক বছর পরপর আসেন দেশে। তাদের মাহভিশা নামে একটি কন্যাসন্তান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।