• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন স্টার্ক রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

শূন্যতার মাঝেই টিটির স্বপ্ন

Reporter Name / ২৬৫ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

অফিস কক্ষ নেই, নেই ভেন্যু। তারপরও থেমে নেই বাস্কেটবলের কার্যক্রম। ‘নেই…, নেই…’ শব্দটা টেবিল টেনিসেও আছে। শূন্য হাতে লড়াইয়ে নামতে হয়েছে সরকার গঠিত অ্যাডহক কমিটিকে। এ কমিটির সাধারণ সম্পাদক জানালেন, অনেক কিছুই নেই। তার পরও কার্যক্রম থেমে থাকবে না।

দায়িত্ব গ্রহণের পর তহবিল শূন্য ছিল। কিছুদিন পর এসে হাজির হয়েছে পাওনাদার। শূন্য হাতটা মাইনাসে পরিণত হয়েছে। বিগত দিনে টেবিল টেনিসে আসা অর্থ কোন খাতে গেছে, কোন প্রক্রিয়ায় ব্যয় হয়েছে, তা খতিয়ে দেখছে বর্তমান কমিটি। পাশাপাশি খেলাটির ভবিষ্যৎ মসৃণ করতে ঘরে-বাইরে কাজও সচল রাখার কথা জানানো হয়েছে দক্ষিণ এশিয়া আঞ্চলিক যুব চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে।

দক্ষিণ এশিয়া অঞ্চলের এ প্রতিযোগিতায় খেলা হবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ বিভাগে। বয়সভিত্তিক এ আসরে গত কয়েক বছর রামহিম লিওন বম ও মুহতাসিন আহমেদ হৃদয় নিয়মিত খেলেছেন। বয়সের কারণে এবার তারা খেলতে পারছেন না। তারপরও বাংলাদেশ ভালো করবে বলেই আশাবাদ ফেডারেশন কর্মকর্তা ও কোচ মোস্তফা বিল্লাহর।

‘এ প্রতিযোগিতা সম্পর্কে আমরা অবগত হয়েছি মার্চ মাসে। এটা জানতে পেরেছি যে, এ আসর এশিয়ান চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের মঞ্চ। রমজান ও ঈদের কারণে আমাদের প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। তারপরও আমরা সাফল্যের বিষয়ে আশাবাদী। ভালো করার বিষয়ে কোনো নিশ্চয়তা অবশ্য দিতে পারছি না’—সংবাদ সম্মেলনে বলছিলেন বাংলাদেশ টেবিলের টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এম মাকসুদ আহমেদ (সনেট)।

দলের কোচ মোস্তফা বিল্লাহ বলছিলেন, ‘হৃদয় ও রামহিম নেই। তার পরও অনূর্ধ্ব-১৯ দলটি নিয়ে আমরা আশাবাদী। এ প্রতিযোগিতার দলগত বিভাগে ভারত নেই। ব্যক্তিগত বিভাগে কিন্তু দেশটি খেলছে। আশা করছি, আমরা বিগত বছরের মতো ফাইনাল খেলতে পারব।’

দায়িত্ব গ্রহণের পর ফেডারেশনের তহবিল এবং স্টোররুমে রক্ষিত মালপত্র সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলছিলেন, ‘নিরীক্ষার মাধ্যমে সবকিছু পরিষ্কার হওয়া যাবে। এ সংক্রান্ত কাজ চলছে। যতক্ষণ না কেউ অভিযুক্ত হচ্ছেন, তাকে নিয়ে আমরা মন্তব্য করতে রাজি নই।’ যোগ করেন, ‘অর্থকড়ি কোনো সমস্যা হবে না। আমরা ঘরোয়া ও আন্তর্জাতিক কার্যক্রম এমনভাবে সাজাচ্ছি, যাতে খেলোয়াড়রা নিয়মিত অনুশীলনের পাশাপাশি খেলার মধ্যে থাকতে পারেন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া ফেডারেশনের সভাপতি শামসুজ্জামানও জানালেন অর্থকড়ির কারণে কোনো কার্যক্রম থেমে থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।