• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন স্টার্ক রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

তাহলে কি ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি?

Reporter Name / ১৬১ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

অনেকদিন ধরেই নেইমার-ভিনিসিয়ুসদের দায়িত্ব নেওয়ার জন্য ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির পিছনে ঘুরছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে এবার সম্ভবত তাদের এই ঘোরা সফল হচ্ছে। কারণ মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য আথলেটিক’ বলছে চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। আর রিয়াল ছাড়ার পর নতুন দায়িত্ব হিসেবে তার গন্তব্য হতে যাচ্ছে ব্রাজিল জাতীয় দল। আর রিয়ালে তার জায়গায় সান্তিয়াগো বার্নাব্যুতে আসছেন রিয়ালের সাবেক মিডফিল্ডার ও বর্তমান বায়ার লেভারকুসেন কোচ জাভি আলোনসো।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দল আনচেলত্তিকে স্থায়ী কোচ হিসেবে পেতে চায়। গত কয়েক মাস ধরেই বিষয়টি গুঞ্জন ছিল। সম্প্রতি আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ দেখতে মাদ্রিদে এক ব্রাজিলিয়ান প্রতিনিধি উপস্থিত ছিলেন বলেও জানায় প্রতিবেদনে। যদিও ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এ বিষয়ে প্রকাশ্যে কিছু স্বীকার করেনি।

রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই আলোনসোর সঙ্গে প্রাথমিক যোগাযোগ করেছে এবং তাকে প্রধান কোচ হিসেবে চায়। ক্লাবটি চায়, জুনে ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই নতুন কোচ নিয়ে বিষয়টি চূড়ান্ত করতে। এজন্য কোপা দেল রে ফাইনালের পর আনচেলত্তির সঙ্গে আলোচনা নির্ধারিত রয়েছে।

২০২১ সালে দ্বিতীয়বারের মতো রিয়ালের ডাগআউটে ফিরেই এক ঐতিহাসিক অধ্যায়ের নেতৃত্ব দিয়েছেন আনচেলোত্তি। তার কোচিংয়ে ক্লাবটি জিতেছে তিনটি চ্যাম্পিয়নস লিগ (বর্তমানে দুইবার), দুটি লা লিগা, দুটি উয়েফা সুপার কাপ, দুটি সুপারকোপা দে এস্পানিয়া, একটি করে ক্লাব বিশ্বকাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ।

অন্যদিকে জাবি আলোনসোর জন্য রিয়াল মাদ্রিদে দায়িত্ব নেওয়া হবে বিশাল এক চ্যালেঞ্জ। যদিও তিনি বায়ার লেভারকুসেনের হয়ে অসাধারণ কাজ করেছেন এবং দলকে এনে দিয়েছেন প্রথম বুন্দেসলিগা শিরোপা। কিন্তু আনচেলত্তির মতো অভিজ্ঞতা তার নেই।

এখন দেখার বিষয়, আনচেলত্তির বিদায়ের পর রিয়ালের নতুন অধ্যায় কেমন হয় আলোনসোর হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।