• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন স্টার্ক রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

শরীয়তপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮

Reporter Name / ৩১৫ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতবোমার বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৬ এপ্রিল) জাজিরা থানার ওসি মুহাম্মদ দুলাল আকন্দ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। শনিবার সকালে কাজিয়ারচর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়।

আরও জানা গেছে, এ সময় বাড়িঘর ভাঙচুরসহ প্রায় পাঁচ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হওয়াসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে পুলিশ ও যৌথবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার সকালে জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাস বাদী হয়ে দুপক্ষের ৮৮ জনের নাম উল্লেখসহ এক হাজারজনকে অজ্ঞাতনামা আসামি করে জাজিরা থানায় একটি মামলা করেছেন। মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব-৮।

র‍্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. মনির হোসেন বলেন, র‍্যাব-৮ ও র‍্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকার মোমিনবাগ এলাকা থেকে দিবাগত রাত ১টার দিকে ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এই মুহূর্তে র‍্যাবের হেফাজতে রয়েছেন।

জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ কালবেলাকে বলেন, বিলাসপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাজিরা থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। যদি কেউ নাশকতার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর পুলিশ জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও বিলাসপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জলিল মাদবরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। এতে কিছুটা স্বস্তি ফিরে এলাকাবাসীর মাঝে। তবে সম্প্রতি কুদ্দুস বেপারি করে জামিনে মুক্তি পান। তার মুক্তির পর থেকেই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপরে শনিবার সকালে কুদ্দুস বেপারির সমর্থকরা জলিল মাদবরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ককটেল নিক্ষেপ করে। পাল্টা প্রতিরোধে জলিল মাদবরের সমর্থকরাও সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে সংঘর্ষ ভয়াবহ রূপ ধারণ করে এবং উভয়পক্ষের মধ্যে প্রায় পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।