
মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর ইরানের দুটি বিমানকে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি লেবানন কর্তৃপক্ষ । নিরাপত্তা সূত্রে জানা গেছে, ইসরায়েল ইরানি বিমানকে গুলি করে ভূপাতিত করতে পারে বলে মার্কিন সতর্কবার্তা দেয়ার পর লেবানন এ সিদ্ধান্ত নিয়েছে। খবর এএফপি।
বৃহস্পতিবার প্রথম বিমানটি অবতরণে বাধাপ্রাপ্ত হয়। তখন লেবানন কর্তৃপক্ষ ইরানকে জানায় বৈরুতগামী বিমানটি উড্ডয়ন করতে না। যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসরায়েল লেবাননকে হুমকি দিয়ে জানিয়েছে, যদি কোনো ইরানি বিমান লেবাননে অবতরণ করে, তবে তারা বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করবে।