• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন স্টার্ক রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

দূর্গাপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি ভাংচুর করে বাগানের ৪০টি আমগাছ কর্তন

Reporter Name / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

১৪৪ ধারা ভঙ্গ করে হত্যার উদ্দেশ্যে হামলাসহ বাড়ি-ঘর ভাংচুর ও বাগানের ৪০ টি আমগাছ কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী জেসমিন খাতুন। তিনি দূর্গাপুর থানার মৃত আকবর আলীর মেয়ে।
আজ রোববার (০৯-০২-২৫) বেলা সাড়ে ১১টার সময় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে লিখিত অভিযোগে ভূক্তভোগী জেসমিন খাতুন জানান, তার পৈত্রিক সম্পত্তিতে আম বাগান ও বসত বাড়ী রয়েছে। গত ০৭ জানুয়ারী শুক্রবার অনুমানিক দুপুর ১২ টার সময় দূর্গাপুরের ক্ষিদ্রলক্ষিপুরের মোঃ সাইদুল ইসলাম (৪৫) পিতা- মৃত মুনছুর মন্ডল, মোঃ মামুনুর রশিদ (৩৫), পিতা-মৃত ফয়েজ উদ্দীন, মোঃ জাহিদ হাসান পাইক (২০) পিতা- মোঃ মামুনুর রশিদ, মোঃ সুজন আলী (৩২) পিতা- মৃত আঃ সামাদ, মোঃ সাইদুল ইসলাম (৩২) পিতা- ইয়াদ আলী সাং- তিওরকুড়ি, মোঃ রুবেল (৩০) পিতা- মোঃ আলেফ আলী, মোঃ রাজিব (৩০) পিতা- মোঃ নুরইসলাম, মোঃ শরিফুল ইসলাম (২৫) পিতা-মৃত জব্বার শাহ সাং- বেলঘরিয়া, মোঃ নুরইসলাম (৫২) পিতা-মৃত আঃ হক, মোঃ রনি (২২), মোঃ জনি উভয় পিতা- মোঃ আঃ মান্নান উভয় সাং- বাজুখলসী, মোঃ রিপন (২৫) সামাদের জামাই, মোছাঃ জাহানারা (৫০), মোছাঃ জাহেদা (৪৮), মোছাঃ রজুফা (৪৫), মোছাঃ বিলকিস (৪০) উভয় পিতা-মৃত ডুমন মন্ডল, মোছাঃ শাহজাদি (৩০) স্বামী- মোঃ সাইনুল ইসলাম, মোছাঃ রাজিয়া (৩৮) স্বামী- মোঃ নুরইসলাম, মোছাঃ শাবনুর (২৫) স্বামী মোঃ সাইদুল ইসলাম, মোছাঃ শাহনাজ (২০) স্বামী-মোঃ শরিফুল ইসলাম ১৪৪ ধারা অমান্য করে জমির ফসল নষ্ট করে জমি জবর দখল করে নেয়। এসময় বর্ণিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সাবল, দা, কুড়াল, হাসুয়া, রামদা নিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে। এসময় আমি প্রাণের ভয়ে পলিয়ে আসলেও সন্ত্রাসীরা বাগানের ৪০ টি আম গাছসহ সুপারি গাছ কেটে ফেলে আমার বসত বাড়ি ভাংচুর করে। যার ক্ষতির মূল্য ১০,০০০০ (দশ লক্ষ) টাকা। এদিকে তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে আমি গত ০৭-০২-২৫ ইং তারিখ শুক্রবার দূর্গাপুর থানায় অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করেনি। সন্ত্রাসী ও চিহ্ণিত মাদক ব্যবসায়ী মামুনুর রশিদ (৩৫) এর সাথে থানার এসআই সাকিবের সখ্যতা থাকার জন্য পুলিশ ঘটনাটির যথাযথ ব্যবস্থা নিচ্ছেনা বলে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন। নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে ভূক্তভোগী দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে এসপিসহ সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।