
‘সর্বোচ্চ গতিসীমা ১০ কিমি, সামনে বাগধারা’, এই ট্যাগ লাইনটি দিয়ে ২০১৩ সালের ডিসেম্বরের ১১ তারিখ দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে দলটি। এরপর ১০ কিমি বেগে আস্তে আস্তে এগুতে থাকে ইয়াজদানীরা। বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডের তালিকায় একটি তারা।
এই ব্যান্ডের প্রথম গান ‘পথশিশু’। যেটি প্রকাশ পায় ২০১৬ সালের ১২ জানুয়ারি। সে বছরের ফেব্রুয়ারির ১৪ তারিখ আসে বাগধারার দ্বিতীয় গান ‘প্রতিচ্ছবি’ যেটি দর্শকশ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। অল্প সময়েই শ্রোতাদের ভালোবাসা নিয়ে চলতে থাকা দলটি তখন সিদ্ধান্ত নেয় প্রথম অ্যালবামের। শুরু হয় গান তৈরির কাজ। এরপর ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি আসে তাদের প্রথম অ্যালবাম ‘পঁচিশ বছর’ এবং ২০২৪ জুড়ে এই অ্যালবামটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করে।