
ওয়াশিংটন ও ম্যানিলার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে দক্ষিণ চীন সাগরে সশস্ত্র আক্রমণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তিনি বলেছেন, চীন আচরণ অনেকক্ষেত্রে উদ্বেগজনক। বেইজিংয়ের বিভিন্ন পদক্ষেপের কারণে নিজেদের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে প্রবেশে সমস্যার সম্মুখীন হচ্ছে ফিলিপাইন।
দক্ষিণ চীন সাগরে জলসীমার অধিকার নিয়ে চীনের সঙ্গে ফিলিপাইনসহ সমুদ্র উপকূলবর্তী অন্যান্য দেশের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সাগরের প্রায় ৯০ শতাংশ এলাকা নিজেদের বলে দাবি করছে বেইজিং। ফলে ফিলিপাইনসহ অন্যান্য দেশগুলো সমুদ্র আইন অনুযায়ী নিজেদের জলসীমায় সার্বভৌমত্ব প্রয়োগ করতে গিয়ে চীনের সঙ্গে বিবাদে জড়িয়ে যাচ্ছে। এতে এই অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে।