• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

অস্কারের নতুন সঞ্চালক পাঁচটি এমি জয়ী এই তারকা

Reporter Name / ১৮১ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

অস্কার মঞ্চে আসছে নতুন সঞ্চালক। আমেরিকান টিভি তারকা কোনান ও’ব্রায়েন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর সঞ্চালনা করবেন। এবারই প্রথম এই দায়িত্বে দেখা যাবে তাকে।

শুক্রবার (১৫ নভেম্বর) নতুন সঞ্চালকের নাম ঘোষণা করেছেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সিইও বিল ক্রেমার ও সভাপতি জ্যানেট ইয়াং।

এমি অ্যাওয়ার্ড জয়ী কোনান ও’ব্রায়েন একাধারে টেলিভিশন সঞ্চালক, গল্পকার, প্রযোজক ও কমেডিয়ান। তিনি বলেন, ‘আমেরিকা এটাই দাবি করেছিল এবং এখন এটাই ঘটছে। আমি অস্কার সঞ্চালনা করতে যাচ্ছি।’

ডিজনি টেলিভিশন গ্রুপের সভাপতি ক্রেগ এরউইচ বলেন, ‘কোনান হাস্যরসাত্মক ব্যক্তিদের মধ্যে অন্যতম। কয়েক দশকের সাফল্যে তার স্বতন্ত্র হাস্যরস ও দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। তিনি দুর্দান্ত কমেডিয়ানদের একটি অনন্য তালিকায় যোগ দিচ্ছেন, যারা অস্কার সঞ্চালনা করেছেন। তাকে অস্কারের কেন্দ্রস্থলে পেয়ে আমরা খুব ভাগ্যবান।’

অস্কারের দুই নির্বাহী প্রযোজক রাজ কাপুর ও কেটি মুল্যান বলেন, ‘দুর্দান্ত অস্কার সঞ্চালনার সমস্ত গুণাবলী আছে কোনানের। তিনি অসাধারণ রসিক, ক্যারিশম্যাটিক ও মজার মানুষ। নিজেকে টেলিভিশন লাইভ অনুষ্ঠানের জন্য পূর্ণ দক্ষ হিসেবে প্রমাণ করেছেন তিনি। হলিউডের সবচেয়ে তাৎপর্যময় রাতে নতুন, রোমাঞ্চকর ও উদযাপনময় একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তার সঙ্গে কাজ করতে আমরা মুখিয়ে আছি।’

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সিইও বিল ক্রেমার ও সভাপতি জ্যানেট ইয়াং বলেন, ‘এবারের অস্কার সঞ্চালনার করানোর জন্য অতুলনীয় কোনান ও’ব্রায়েনকে পেয়ে আমরা রোমাঞ্চিত ও সম্মানিত। দারুণ হাস্যরস, চলচ্চিত্রের প্রতি ভালোবাসা ও লাইভ করার দক্ষতার মাধ্যমে ছায়াছবির বৈশ্বিক উদযাপনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই জুতসই ব্যক্তি। দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনে তার অসাধারণ সামর্থ্য মানুষকে একত্রিত করবে। দর্শনীয় চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতাদের সম্মান জানাতে অস্কার এটাই চেষ্টা করে।’

হলিউডের ডলবি থিয়েটারে ৯৭তম অস্কার অনুষ্ঠান হবে আগামী বছরের ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ ভোর ৬টা)। এবিসি নেটওয়ার্ক ২০০টির বেশি দেশে সরাসরি সম্প্রচার করবে এই আয়োজন।

‘লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন’, ‘দ্য টুনাইট শো উইথ কোনান ও’ব্রায়েন’ ও ‘কোনান’ অনুষ্ঠান তিনটির সঞ্চালক হিসেবে কোনান ও’ব্রায়েনের দুনিয়াজোড়া খ্যাতি রয়েছে। দুই দশকের সঞ্চালনা ক্যারিয়ারের আগে ‘স্যাটারডে নাইট লাইভ’ ও ‘দ্য সিম্পসনস’ অনুষ্ঠানের লেখক হিসেবে কাজ করেছেন তিনি।

বর্তমানে ‘কোনান ও’ব্রায়েন নিডস অ্যা ফ্রেন্ড’ পডকাস্ট সঞ্চালনা করছেন ৬১ বছর বয়সী কোনান ও’ব্রায়েন। এছাড়া সম্প্রতি তিনি শুরু করেছেন ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান ‘কোনান ও’ব্রায়েন মাস্ট গো’। পাঁচটি এমি অ্যাওয়ার্ড ও ৩১টি এমি মনোনয়ন আছে তার ঝুলিতে।

গতবার অস্কারের সঞ্চালক ছিলেন এমি অ্যাওয়ার্ড জয়ী জিমি কিমেল। এর আগে ২০১৭ ও ২০১৮ টানা দুইবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।