• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

প্রতিবেশীদের সম্পর্কে নতুন করে ভাবছে

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের ‘প্রতিবেশী নীতিতে’ পরিবর্তন এসেছে। বড় প্রতিবেশী ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করতো আওয়ামী লীগ সরকার। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে গিয়ে আশ্রয় নেন। এরপর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দিল্লির অস্বস্তিকর সম্পর্ক বিরাজ করছে। অন্যভাবে বলা যায়, ভারতের সঙ্গে আগের সেই উষ্ণ সম্পর্কের ঘাটতি দেখা দিয়েছে।

দক্ষিণ এশিয়ার অন্য প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে আওয়ামী লীগ সর্বনিম্ন কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছিল। ২০১০ সালে পাকিস্তানের সঙ্গে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশে এসেছিলেন। এরপর থেকে রাজনৈতিক নেতৃত্ব বা কর্মকর্তা পর্যায়ে বৈঠক বলতে গেলে একদম হয়নি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অবস্থার পরিবর্তন হয়েছে। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে বৈঠক হয়েছে।

সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়। অপরদিকে ১৯৭১ সালে কৃতকর্মের জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলবে সরকার। কিন্তু এ কারণে সম্পর্ক একদম আটকে রাখা হবে না।

এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের প্রতিবেশী নীতির ক্ষেত্রে রিঅ্যালাইনমেন্ট হচ্ছে। ভারতের সঙ্গে অতীব ঘনিষ্ঠ যোগাযোগ এখন নেই। অপরদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিছুটা সহজ করতে চাইছে সরকার।’

ভারতের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ‘বৃহৎ প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। এটা পরস্পরের জন্য লাভজনক এবং ন্যায্যতার ভিত্তিতে হওয়া জরুরি।’

ভারতের সঙ্গে সম্পর্ক

২০০৯ সালে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ওই সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক সম্মানজনক ছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় স্বার্থ রক্ষার্থে সমুদ্র সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাও করেছিল। কিন্তু ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ওই তিনটি নির্বাচনে ভারতের সরাসরি সমর্থন ছিল বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আরেকজন সাবেক কূটনীতিক বলেন, ‘ভারতের সঙ্গে আওয়ামী লীগের বোঝাপড়া অনেক বেশি। সে কারণে দলটির ক্ষমতায় থাকার বিষয়ে ভারতের আগ্রহ কোনও গোপন বিষয় নয়।’

তবে বাংলাদেশে যে দলই ক্ষমতায় থাকুক, তাদের সঙ্গে ভারতকে কাজ করতে হবে। বাংলাদেশের সব সরকারের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। অর্থাৎ তাদেরকেও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে বলে তিনি জানান।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক

১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের সময়ে বাংলাদেশে গণহত্যা ও মানবাধিকারবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল পাকিস্তানের সামরিক ও বেসামরিক বাহিনীর সদস্যরা। একইসঙ্গে দেশের অভ্যন্তরে একটি গোষ্ঠী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা এবং পাকিস্তানকে সর্বত্র সহায়তা করে। পাকিস্তান তাদের জঘন্য অপরাধের জন্য এখনও বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি।

এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশ হিসেবে পাকিস্তান এখন অনেক দুর্বল। দেশটি এখন নিজেদের সমস্যাই সমাধান করতে পারছে না।’

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখাটাই যথেষ্ট জানিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান বাংলাদেশের জন্য বড় ধরনের কোনও উপকারে আসবে না।’

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পাকিস্তানকে ব্যবহার করা হয় জানিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান যদি একাত্তরের জন্য ক্ষমা চায়, তবে বাংলাদেশের রাজনীতিতে তাদের সম্পর্কে যে ভাষা ব্যবহার করা হয়, সেটির বড় ধরনের পরিবর্তন হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।