• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

স্কুল ছাত্রীকে ইভটিজিংকারী এবং ইভটিজিংয়ে প্রতিবাদকালে মারপিট ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় ০৫ জন আসামিকে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী।

Reporter Name / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

স্কুল ছাত্রীকে ইভটিজিংকারী এবং ইভটিজিংয়ে প্রতিবাদকালে মারপিট ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় ০৫ জন আসামিকে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী।
১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। অদ্য ১০ জুলাই ২০২৪ তারিখ রাত্রী-০৪.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন টাঙ্গন পূর্বপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী ১। মোঃ নাহিদ (২০), পিতা-মোঃ ঈশা, ২। মোঃ জয় (২১), পিতা-মোঃ আজিম, ৩। মোঃ মারুফ (২১), পিতা-মোঃ মিজান, ৪। মোঃ রাকেশ (২০), পিতা-মোঃ পলাশ, ৫। মোঃ মাহি (২০), পিতা-মোঃ হাইদুল, সর্ব সাং- টাঙ্গন পূর্বপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীদেরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত মোবাইল- ০১ টি, সীম – ০১ টি উদ্ধার করে।
৩। ঘটনা সূত্রে জানা যায়, গত প্রায় ০৫ মাস পূর্বে একই এলাকার ভিকটিম মোসাঃ খাদিজা আক্তার বর্ষা (১৬) ও মোসাঃ নিশি খাতুন (১৭) প্রাইভেট পড়া শেষ করে ভ্যানযোগে বাসায় আসার পথে এজাহারনামীয় উক্ত ১,২,৩,৪,৫ নং আসামী বিভিন্ন অশ্লীল কথা ও অঙ্গভঙ্গির দ্বারা ইভটিজিং করে। পরবর্তীতে ভিকটিমের চাচা উক্ত আসামীদের ইভটিজিং করতে নিষেধ করলে মারপিট শুরু করে এবং ভ্যানের পিছনে ভিকটিমের বাড়ীর সামনে আসলে ভিকটিমের পিতা উক্ত আসামীদের ঘটনার বিষয়ে জিজ্ঞেস করলে তাকেও মারপিটের হুমকি দেয়।
৪। এরই জের ধরে ভিকটিমের ভাই ও প্রতিবেশী ০৯/০৭/২০২৪ তারিখে বিকাল-০৪.০০ ঘটিকার সময় চারঘাট থানাধীন ইউসূফপুর কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গেলে সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় ১নং আসামীর হুকুমে এজাহারনামীয় ২নং, ৩নং, ৪নং, ৫নং সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন আসামী লোহার রড, জিআই পাইপ, চেইন এবং বাঁশের লাঠি দিয়ে রক্তাক্ত জখম করে। তৎক্ষণাৎ ভিকটিমকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এবং অদ্যাবধি চিকিৎসাধীন আছে। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
৫। পরবর্তীতে ভিকটিম এর পিতা বাদী হয়ে রাজশাহী জেলার চারঘাট থানায় শ্লীলতাহানি ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অদ্য ১০/০৭/২০২৪ তারিখ মামলা রুজুর সাথে সাথেই গভীর রাতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার চারঘাট থানাধীন টাংগন পূর্বপাড়া নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
৫। উপরোক্ত আসামীদেরকে রাজশাহী জেলার চারঘাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।