• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন স্টার্ক রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

৬ নাট্যজন লোক নাট্যদল পদক পেলেন

Reporter Name / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

লোক নাট্যদলের গুণীজন সম্মাননা পেলেন ৬ নাট্যজন। ৬ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘লোক নাট্যদল পদক ২০২১-২২’ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আড়ম্বর এ অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন ড. ইনামুল হক (মরণোত্তর), এস এম মহসীন (মরণোত্তর), আরহাম আলো, শাহাদাৎ হোসেন খান হীলু, সৈয়দ দুলাল ও কঙ্কন দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব একুশে পদক এবং স্বাধীনতা পদকে ভূষিত মঞ্চসারথী আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোক নাট্যদলের অধিকর্তা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রয়াত নাট্যজন ড.ইনামুল হক-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার সহধর্মীনি নাট্য ব্যক্তিত্ব লাকী ইনাম। প্রয়াত নাট্যজন এস এম মহসীন-এর পক্ষে পদক গ্রহণ করেন তার ছেলে তন্ময়। এ সময় সংস্কৃতি অঙ্গনে বিশেষ করে দেশের নাট্যচর্চায় তাদের ভূমিকা তুলে ধরা হয়।

পরে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে খলিল আহমদ বলেন, ‌‘সংস্কৃতি খাতে যে বাজেট বরাদ্দ দেয়া হয় সেটা খুবই কম, সাংস্কৃতিক খাতে অনেক কাজ করার আছে, যার জন্য বাজেট বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন।’সভাপতির বক্তব্যে লিয়াকত আলী লাকী বলেন, ‘ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি দিয়ে আমরা বিশ্ব জয় করতে পারি। আমাদের অস্ত্র হলো এই শিল্প সংস্কৃতি, ২০৪১ সালে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত বাংলাদেশ গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এই শিল্প, শিল্পী, কবি, সাহিত্যিক এবং শিল্প পরিবার ও সমাজ।’

সাংস্কৃতিক পর্বের শুরুতেই ঢাক-ঢোল-নৃত্য পরিবেশিত হয়। এরপর লোকনাট্য প্রযোজিত বিভিন্ন নাটকের গান নিয়ে পরিবেশনা উপস্থাপন করা হয়। পরিবেশিত হয় মনোজ্ঞ নৃত্য, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’ অবলম্বনে নৃত্যালেখ্য। ভাবনা ও পরিকল্পনায় লিয়াকত আলী লাকী। পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্য দল। এরপর ‘একটি শীতের রাত্রি’ নাটক মঞ্চায়িত হয়। নাটকটি রচনা করেছেন স্তাফান গোথে, অনুবাদ করেছেন কৃষ্টি হেফাজ এবং নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। সবশেষে পরিবেশিত হয় সমবেত সংগীত ‘ধন্য মুজিব ধন্য, ধন ধান্য পুষ্প ভরা’। এটি পরিবেশন করে বাংলাদেশ শিশু কিশোর সংগীত দল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।