• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন স্টার্ক রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

ঝুঁকিপূর্ণ এক উপজেলায় ৪৮টি কেন্দ্রই

Reporter Name / ১৭৬ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪

বাগেরহাটের মোংলা উপজেলায় রাত পোহালেই অনুষ্ঠিত হবে ভোট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৯ মে ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে নির্বাচন কমিশন (ইসি) উপকূলের কয়েকটি উপজেলার সঙ্গে মোংলার নির্বাচনও স্থগিত করে। পরে ৯ জুন এ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়।

এদিকে এই নির্বাচনকে ঘিরে মোংলা উপজেলার ৪৮টি কেন্দ্রের সবকটিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই ৪৮টি কেন্দ্রকে অধিক গুরুত্ব দিয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে শনিবার (৮ জুন) দুপুর ১২টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।

মোংলা উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৯ মে। ঝড়ের কারণে তা পিছিয়ে রবিবার (৯ জুন) করার সিদ্ধান্ত হয়। এটিই হবে ষষ্ঠ উপজেলা পরিষদের শেষ নির্বাচন। এদিকে মোংলা উপজেলার নির্বাচনকে সুষ্ঠু করতে সব রকম প্রস্তুতি নিয়েছে উপজেলা নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।’

এই উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে ৪৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সবকটিকেই অধিক গুরুত্ব দিচ্ছে নিরাপত্তা বাহিনী। বিশৃঙ্খলা এড়াতে এখানে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি ছয় জন নির্বাহী ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ভোটারদের কাছে ভোট সহজ করতে এই নির্বাচনে ৪৮ জন প্রিসাইডিং, ২৬০ জন সহকারী প্রিসাইডিং এবং ৫২০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

মোংলা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৪, ভাইস চেয়ারম্যান ৭ এবং নারী ভাইস চেয়ারম্যান ৩ জন ভোটের মাঠে লড়ছেন। এখানে এক লাখ ২০ হাজার ৪৬৫ জন ভোটারের মধ্যে পুরুষ ৬০ হাজার ৪৭৭, নারী ৫৯ হাজার ৯৮৫ এবং ৩ জন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জানা গেছে, এখানে সমুদ্রবন্দর, ইপিজেড, শিল্পাঞ্চল, সুন্দরবনের অবস্থান থাকার কারণে অন্য সব উপজেলার চেয়ে মোংলা উপজেলার বিশেষ একটি অবস্থান রয়েছে। এ কারণে এখানকার উপজেলা চেয়ারম্যান পদ বিশেষ একটি গুরুত্ব বহন করে। মোংলা উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হতে প্রার্থীরা মরিয়া হয়ে আছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।