• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের

রিজভী:বিএনপি কর্মীরা বাঁশবাগানে লুকালেও আটক হয়, অথচ বেনজীর পালিয়ে যায়

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ‘বিএনপির কর্মীরা বাঁশবাগানে, ধানক্ষেতে, কলাবাগানে লুকিয়ে থাকলে এ সরকার টের পেয়ে তাদের আটক করতে পারে। অথচ হাজার হাজার কোটি টাকা নিয়ে সাবেক আইজিপি বেনজীর রাতের আঁধারে পালিয়ে গেলেও ওবায়দুল কাদের কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই জানতে পারেন না।’

সোমবার (৩ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথিদের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দেশে এখন অবাধ নির্বাচন করার সুযোগ নেই দাবি করে তিনি বলেন, ‘আমরা এখন নতুন ধরনের বাকশালে আছি। রাজনৈতিক দলগুলোর কোনও স্বাধীনতা নেই। রাজনৈতিক দলগুলো কোনও নির্বাচনে অংশ নিতে পারবে না। ইউনিয়ন পরিষদ থেকে এমপি পর্যন্ত, শেখ হাসিনা যেটা সিলেকশন করে দেন, যাদের তালিকা দেন, নির্বাচন কমিশন নির্বাচনের দিন সেটাই ঘোষণা করে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভোট লাগে না, নির্বাচন লাগে না। তার দরকার পড়ে বেনজীরের মতো লোকজনের, প্রয়োজন হয় আজিজদের মতো লোকজনের। তার জনগণের দরকার পড়ে না। যেনতেনপ্রকারে একটা ডামি নির্বাচন করে প্রতিবেশী একটি রাষ্ট্রের স্বীকৃতি নিয়েছেন।’

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের মতো মানুষের সমালোচনা করেন। অথচ তার বাবার লেখা বইয়ে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করা হয়েছে। তার মন্ত্রিসভার সদস্য এ কে খন্দকারসহ অন্য এমপিদের লেখা বইয়েও মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করা হয়েছে।’

সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে উল্লেখ করে রিজভী বলেন, ‘মুক্ত লেখনীর কারণে অনেক সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইন আর সাইবার অ্যাক্টে বর্তমানে কারাগারে অন্তরীণ রয়েছেন।’

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, অনিন্দ্য ইসলাম অমিত, বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বাবু অমলেন্দু দাস অপু, জাহানারা সিদ্দিকী, সাবেরুল হক সাবু প্রমুখ বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।