• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আ.লীগ নেতাদের টিআইবির ‘হলফনামা বিশ্লেষণ’ নিয়ে প্রশ্ন

Reporter Name / ২১০ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

চলমান চার ধাপের উপজেলা নির্বাচনের প্রথম দুই ধাপের প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ ও পর্যবেক্ষণের ফলাফল প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তাতে জনপ্রতিনিধি ও প্রার্থীদের অনেকের আয়-সম্পদের অবিশ্বাস্য বৃদ্ধির তথ্য উঠে এসেছে। প্রার্থীদের ৫৬ থেকে ৭০ শতাংশই ব্যবসায়ী, কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি এবং জনপ্রতিনিধি হওয়ার অসুস্থ প্রতিযোগিতার কথাও তুলে ধরেছে টিআইবি। তবে তাদের এই বিশ্লেষণের উদ্দেশ্য এবং পর্যবেক্ষণের নানা দিক নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন, জনপ্রতিনিধি ও প্রার্থীদের আয়-সম্পদ বৃদ্ধি স্বাভাবিক; ব্যবসায়ী ও কোটিপতি প্রার্থীদের ছড়াছড়িকেও অসুস্থ প্রতিযোগিতা বলা যাবে না। এ ক্ষেত্রে অনিয়ম হলে সেটি ভিন্ন কথা।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ১৪৪টি উপজেলার দেড় হাজারের বেশি হলফনামা এবং দ্বিতীয় ধাপের ১৫৭টি উপজেলার ১৮০০-এর বেশি হলফনামার ৮ ধরনের তথ্য বহুমাত্রিক ও তুলনামূলক বিশ্লেষণ করে টিআইবি। সংস্থাটি বলেছে, প্রথম ধাপে ১১৭ জন কোটিপতি প্রার্থী রয়েছেন, দ্বিতীয় ধাপে আছেন ১১৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদেই প্রথম ধাপে ৯৪ জন, দ্বিতীয় ধাপে ১০৫ জন কোটিপতি। গত উপজেলা নির্বাচনের তুলনায় এবার উভয় ধাপেই কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে তিন গুণ।

আওয়ামী লীগের অন্তত অর্ধ ডজন কেন্দ্রীয় নেতা বলছেন, রাজনীতিবিদদের টাকা উপার্জন করা তো অপরাধ নয়; তিনি সৎভাবে করছেন কিনা সেটি দেখার বিষয়। একজন সৎ কিনা, সেটি প্রমাণ করার মাধ্যম তো তার টাকা না থাকা নয়। টাকার মালিক হওয়া মানেই চুরি করে, অনিয়ম করেও করা নয়। বিভিন্ন দেশে রাজনীতিবিদরা টাকার মালিক হচ্ছেন, ব্যবসায়ীরা জনপ্রতিনিধি হচ্ছেন। রাজনীতিবিদ সৎ যেমন আছেন, তেমন অসৎও আছেন, সেটি দেখতে হবে। ঢালাওভাবে এভাবে রাজনীতিবিদদের চরিত্র হনন করা, কালিমা লেপন করা ঠিক নয়।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, টিআইবি বললেই তো হবে না। বিষয়টির আরও গভীরে যেতে হবে। দেখতে হবে, আলোচনা করতে হবে। এ ব্যাপারে আমার ব্যক্তিগত কোনও ধারণা নেই। ব্যবসায়ী হলে ব্যবসা করে হয়তো আয় বৃদ্ধি করেছে। সে দুর্নীতি করে করছে কিনা, সেটিও তো দেখতে হবে। আবার সবার বেলায় এটি প্রযোজ্য নয়। একজন ব্যবসা করে কেমন আয় বাড়ালো, আরেকজনের ব্যবসা-বাণিজ্য কিছুই না থাকলেও পাঁচ গুণ আয় বাড়লো, সেটি কোথা থেকে বাড়লো তাও দেখতে হবে। সেটিও গবেষণা করে বের করতে হবে। এটা তো ঠিকই, টাকা-পয়সা ছাড়া এখন আর নির্বাচন করা কারও পক্ষে সম্ভব নয়– এটা তো স্পষ্ট। এখন ব্যবসায়ীদেরই দিন…।

টিআইবির তথ্যমতে, প্রথম ধাপে চেয়ারম্যান প্রার্থীদের ৬৯ দশমিক ৮৬ শতাংশ ব্যবসায়ী, ১১ দশমিক ১৯ শতাংশ কৃষিজীবী, আইনজীবী ৬ দশমিক ৩২ শতাংশ ও শিক্ষক ৪ দশমিক ১৫ শতাংশ। ভাইস চেয়ারম্যান পদে প্রায় ৬৯ দশমিক ৫৯ শতাংশ ব্যবসায়ী, নারী ভাইস চেয়ারম্যান পদে ৫২ শতাংশ গৃহিণী, গৃহস্থালির কাজ করলেও ২৪ শতাংশ ব্যবসায়ী। দ্বিতীয় ধাপে চেয়ারম্যান প্রার্থীদের ৭০ দশমিক ৫১ শতাংশ ব্যবসায়ী, ১২ দশমিক ১৭ শতাংশ কৃষিকাজ, আইনজীবী ৪ দশমিক ১৭ শতাংশ ও শিক্ষক ৪ দশমিক ১৭ শতাংশ। ভাইস চেয়ারম্যান পদে প্রায় ৬৮ দশমিক ৭৩ শতাংশ ব্যবসায়ী, নারী ভাইস চেয়ারম্যান পদে ৫২ শতাংশই গৃহিণী, গৃহস্থালির কাজ করলেও ২৯ শতাংশ ব্যবসায়ী।

আওয়ামী লীগ নেতারা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীদের আগমন নতুন নয়। ‘৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এটি শুরু হয়, যা ধীরে ধীরে বেড়েছে। শুধু বাংলাদেশের রাজনীতিতেই হচ্ছে না, বিশ্বব্যাপী একই অবস্থা। টাকার উপযোগিতা অস্বীকার করার সুযোগ নেই। মানুষ নিজের সুবিধাটা চাইবে, এটাই স্বাভাবিক। ব্যবসায়ীদের মাঝে বর্তমানে জনপ্রতিনিধি হওয়ার প্রবণতা বেড়েছে, এটাও সত্য। তাদের দাপটে ত্যাগী ও ব্যাপক সম্পদশালী নন এমন ব্যক্তিরা রাজনীতিতে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বাংলা ট্রিবিউনকে বলেন, দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রে ব্যক্তির আয় বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়। ব্যক্তির আয়ের উৎস এবং পদ্ধতিটি গুরুত্বপূর্ণ। কেউ অবৈধ উৎস থেকে অথবা দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করছেন কিনা, সেটি দেখা বেশি প্রয়োজন। যদি কেউ আয়কর দেন, সম্পদ বিবরণীতে বৃদ্ধির পরিমাণ উল্লেখ করেন সেটি ভালো। কখনও কখনও মন্দের ভালো। সম্পদ গোপন করার প্রবণতা বা উদ্যোগ ভয়ংকর এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের বিবরণী সাধারণত প্রকাশ করা হয় না। সেক্ষেত্রে যারা সম্পদের তথ্য প্রকাশ করেন, তারা সম্পদ গোপনকারীর চেয়ে উত্তম। সবাই দুর্নীতিবাজ, সবাই অবৈধ সম্পদ অর্জনকারী– এই মানসিকতা সঠিক কিনা, তা গবেষণার দাবি রাখে।

আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। যে কেউ নির্বাচন করতে পারে। রাজনীতি তো পেশা না। রাজনীতি যিনি করেন তিনি হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক অথবা ব্যবসায়ী…। আগে রাজনীতিতে যেভাবে শিক্ষক বা আইনজীবীদের দেখা যেতো, এখন সেভাবে দেখা যায় না। বর্তমানে তুলনামূলভাবে ব্যবসায়ীদের রাজনীতিতে ছড়াছড়ি দেখা যাচ্ছে, এটা ঠিক। রাজনীতি ব্যয়সাপেক্ষ হয়ে যাচ্ছে। এসব কারণে দেখা যায় যে, অনেকে হয়তো ভালো রাজনীতিবিদ, কিন্তু আর্থিক কারণে নির্বাচন থেকে দূরে থাকছেন। এটি রাজনীতির জন্য অবশ্যই ভালো লক্ষণ নয়। তবে যারা নির্বাচনে আসছেন, তাদের তো নিরুৎসাহিত করার সুযোগ নেই।

টিআইবি দেখিয়েছে, অস্থাবর সম্পদ বৃদ্ধির হারে সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা। ৫ বছরে সংসদ সদস্যদের অস্থাবর সম্পদ বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল ৩ হাজার ৬৫ শতাংশ। সেখানে প্রথম ধাপের একজন উপজেলা চেয়ারম্যানের সম্পদ বেড়েছে ৪ হাজার ২০০ শতাংশের বেশি। দ্বিতীয় ধাপে ৫ বছরে একজন প্রার্থীর আয় বেড়েছে সর্বোচ্চ ১০ হাজার ৯০০ শতাংশ। উপজেলা নির্বাচনে ১০ বছরে একজন প্রার্থীর আয় বৃদ্ধির হার সর্বোচ্চ ৫ হাজার ৩৩৬ শতাংশ।

অবিশ্বাস্য আয়-সম্পদ বৃদ্ধির বিষয়ে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, এটা দেখার জন্য তো ইনকাম ট্যাক্স আছেই। অন্যান্য সংস্থাও আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির ব্যাপার, তারা নিশ্চয়ই খতিয়ে দেখছে বা দেখবে। মন্ত্রী-এমপি বা ক্ষমতার বলয়ে, রাজনীতি যাতে কেউ কুক্ষিগত করতে না পারে, সেই লক্ষ্যে মন্ত্রী-এমপির আত্মীয়দের প্রার্থী না হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা যে সব ক্ষেত্রে সফল, তা বলবো না। ত্যাগী নেতারা জনপ্রতিনিধি বা প্রার্থী হওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন, আনফরচুনেটলি।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বর্ণিত প্রতিষ্ঠানটি বিরাজনীতিকরণের উদ্দেশ্যে প্রতিনিয়ত রাজনীতিবিদদের প্রশ্নবিদ্ধ, হেয় প্রতিপন্ন করার মহাকর্মযজ্ঞে নিয়োজিত আছে। মাঝে মাঝে রাজনীতির প্রতি বিদ্বেষ ছড়াতে গিয়ে তারা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড করে ফেলেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতিসহ সব পেশায় সততা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানাই।

টিআইবির পর্যবেক্ষণে বলা হয়, ক্ষমতায় থাকার সঙ্গে দ্রুত আয় ও সম্পদ বৃদ্ধির প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। শুধু নির্বাচিত ব্যক্তি নন, তাদের স্ত্রী বা স্বামী ও নির্ভরশীলদের আয় ও সম্পদ বাড়ছে পাল্লা দিয়ে। যারা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন, তাদের আয় ও সম্পদ বেশি বৃদ্ধি পাওয়ার প্রবণতাও স্পষ্ট।

আওয়ামী লীগ নেতারা মনে করেন, কেবল রাজনীতিবিদরাই দুর্নীতি করছে, তা তো নয়। আমলা থেকে শুরু করে সব শ্রেণি-পেশায় এটি হচ্ছে; তাদের নিয়ে তো টিআইবির কোনও গবেষণা সেভাবে দেখা যায় না। প্রার্থীরা হলফনামা দেয় বলেই তাদের নিয়ে নির্বাচনের আগে এসব প্রশ্ন তোলার সুযোগ পায় টিআইবি। বিদেশে অর্থপাচারের ক্ষেত্রেও তো রাজনীতিবিদের থেকে অন্যান্য শ্রেণি-পেশার লোকের সংখ্যা কম নয়। তাদের নিয়ে কেন কথা বলে না টিআইবি? উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনীতিবিদদের নিয়ে এই কাজগুলো করছে তারা।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচনের আগে টিআইবির এসব বিশ্লেষণ বা বিষয় সামনে আনার উদ্দেশ্য নিয়ে আমার সন্দেহ আছে। তারা অসৎ রাজনীতিবিদদের সম্পর্কে মানুষকে সচেতন করতে চাইলে সাধুবাদ জানাই। সেইসঙ্গে আমার প্রশ্ন, শুধু রাজনীতিবিদ কেন, অন্যান্য খাতের বড় বড় দুর্নীতিবাজদের নিয়ে কথা বলে না কেন?

তিনি বলেন, সম্পদ বাড়া মানেই দুর্নীতি করে করেছে সেটি একেবারেই ঠিক নয়। দেশের বাজেট একসময় ৫৫০ কোটি টাকা ছিল, এখন ৭ লাখ কোটি টাকা। স্বাভাবিকভাবেই মানুষের আয় বেড়েছে, সম্পদ বেড়েছে। ফলে আয়-সম্পদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। দেখতে হবে সেই আয়, সম্পদ সৎভাবে করেছে না অসৎভাবে করেছে। অবৈধভাবে করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।