• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ব্রাজিলের কোপার স্কোয়াডে নতুন চার মুখ

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ২০ মে, ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রে বসছে শতবর্ষী আসর কোপা আমেরিকা। এর জন্য সবার আগে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছিল ব্রাজিল। নতুন কোচ দরিভার জুনিয়র, নিজের প্রথম অ্যাসাইনমেন্ট সফল করতে বেশকিছু চমক রেখে ঘোষণা ছিলেন এই স্কোয়াড।

তবে তার দল ঘোষণার পর বদলে যায় টুর্নামেন্টের নিয়ম। ২৩ জন থেকে বাড়িয়ে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করতে পারবে দলগুলো, এমনটা জানায় টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

এই সুযোগে নতুন করে চারজনকে দলে ভিড়িয়েছেন ব্রাজিলিয়ান কোচ। ম্যানচেস্টার সিটির ম্যাচে চোখে আঘাত পান গোলকিপার এডারসন। ফলে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে ডাক পেয়েছেন সাও পাওলোর গোলকিপার রাফায়েল।

এ ছাড়া রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে একজন করে বাড়িয়ে, বর্ধিত ২৬ জনের স্কোয়াড দিয়েছেন দরিভাল জুনিয়র। গ্লেসন ব্রেমারকে মূল স্কোয়াডে না নেওয়ায় বেশ সমালোচনা হয়েছিল তার। এবার বর্ধিত দলে জুভেন্তাসের রক্ষণভাগের এই তারকা ডেকেছেন তিনি।

এ ছাড়া আতালান্তার মিডফিল্ডার এডারসন ও স্ট্রাইকার পেপেকে নতুন করে দলভুক্ত করেছেন ব্রাজিলের নতুন কোচ। দলের নতুন তিন ফুটবলারের নাম ঘোষণার সময় দরিভাল জুনিয়র বলেন, ‘যখনই ডাকা হোক না কেন, দলে থাকা সকল ফুটবলারকে মূল একাদশে জায়গা করে নিতে একই রকমের শর্ত এবং প্রতিযোগিতা পার করেই আসতে হবে।’

কোচের দায়িত্ব পাওয়ার পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপার জন্য চলতি মাসের শুরুর দিকে ২৩ সদস্যের দল ঘোষণা করে ব্রাজিল। নিজের প্রথম বড় অ্যাসাইনমেন্টের জন্য ঘোষিত স্কোয়াডে চমক দেখান তিনি। আগে জানা গিয়েছিল ইনজুরির কারণে খেলতে পারবেন না নেইমার।

বাদ পড়েন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। সেলেসাওদের ঘোষিত স্কোয়াডে বিবেচিত হননি ফর্মহীনতায় ভুগতে থাকা রিচার্লিসন, জেসুস, ম্যাথিউস কুনহাদের মতো তারকারা। তবে চোট কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন গোলকিপার অ্যালিসন বেকার। প্রথমবারের মতো ডাক পেয়েছেন গুয়েলহার্মে অ্যারেনা ও ইভানিলসন।

কোপার আগে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ৮ জুন মেক্সিকো ও ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে সেলেসাওরা। এ ম্যাচ দুটোকে কোপার চূড়ান্ত প্রস্তুতির শেষ সুযোগ হিসেবে দেখছেন দরিভাল জুনিয়র।

২০ জুন পর্দা উঠবে ১৬ দলের অংশগ্রহণে কোপা আমেরিকা কাপ। তবে চার দিন পর নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেলেসাওদের শিরোপা পুনরুদ্ধারের মিশন। এরপর ২৮ জুন প্যারাগুয়ে ও ২ জুলাই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কলম্বিয়া।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।