• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

বিসিবি বিশ্বকাপের দল ঘোষণার অপেক্ষায়

Reporter Name / ১৬০ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই মেগা ইভেন্টে এবার অংশ নিচ্ছে ২০ দল, যাদের মধ্যে ১৭টি দল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। এখনও স্কোয়াড ঘোষণা না করা দলের মধ্যে একটি বাংলাদেশ। তবে সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুর নাগাদ বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে। সবকিছুই নির্ভর করছে তাসকিন আহমেদের স্ক্যান রিপোর্টের ওপর। যদি কোনও কারণে এদিন সম্ভব না হয়, তাহলে মঙ্গলবার দল ঘোষণা করা হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো আজ রবিবার। সিরিজের ব্যস্ততা শেষ হলেও বাংলাদেশর ক্রিকেটারদের ছুটি মিলছে না। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তারা। তাই তো একটু আগেভাগেই দেশ ছাড়তে হবে দলকে। মঙ্গলবার দিবাগত রাতে যক্তরাষ্ট্রে উড়াল দেবেন বাংলাদেশের ক্রিকেটারা।

সবকিছু ঠিকই ছিল। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কথা নির্বাচকদের। কিন্তু তাসকিনের ইনজুরি তাদের পরিকল্পনায় বাঁধ সেধেছে। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে অনুশীলন করতে গিয়ে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পাঁজরে ব্যথা পান তিনি। ডানহাতি এই পেসারের ইনজুরি কতটা গুরুতর, সেটি জানতে স্ক্যান করানো হয়েছে রবিবার সন্ধ্যায়। প্রাথমিকভাবে বিশ্বকাপে তার না থাকার শঙ্কা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর। তারপরেই হতে পারে বাংলাদেশের যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপ দল ঘোষণা।

রবিবার জিম্বাবুয়ে সিরিজ শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে বৈঠক করেছেন অধিনায়ক শান্ত। সেখানে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহও ছিলেন। আলোচনার বিষয়বস্তু সম্ভবত বিশ্বকাপের দল। বোর্ড সভাপতি ছাড়াও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ছিলেন ওই সভাতে।

জিম্বাবুয়ে সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আসবে না বিশ্বকাপের  স্কোয়াডে। অধিনায়ক হিসেবে আছেন শান্ত। ওপেনিংয়ে লিটন দাস, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে রাখার সম্ভাবনা প্রবল। মিডল অর্ডারে সাকিব, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিকের থাকা অনেকটাই নিশ্চিত।

পেস বোলিং বিভাগে ভরসা রাখা হবে মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলামের ওপর। তাসকিনের থাকাটা নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর। শেষ মুহূর্তে তিনি বাদ পড়লে ভাগ্য খুলতে পারে তানজিম হাসান সাকিবের। স্পিন আক্রমণে শেখ মেহেদী হাসানের সঙ্গে রিশাদ হোসেন ও তানভীর ইসলামের থাকার সম্ভাবনা জোরালো। এর বাইরে স্ট্যান্ডবাই হিসেবে আরও দুই ক্রিকেটারকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে বিসিবি।

কাল কিংবা পরশু দল ঘোষণা করলেও ১ মে ছিল আইসিসির কাছে দল পাঠানোর শেষ সময়। প্রকাশ না করলেও তালিকা বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সময়মতো পাঠিয়ে দিয়েছে। তবে আগামী ২৫ মে পর্যন্ত কোনও কারণ ছাড়াই বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে সংশ্লিষ্ট বোর্ড। এই সুযোগটাই নিয়েছে বিসিবি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।