• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আজ থেকে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু

Reporter Name / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

বাংলা ও বাঙালির অস্তিত্বে মিশে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ছিল গতকাল (৮ মে)। দেশজুড়ে পালিত হয়েছে দিনটি। আর আজ (৯ মে) থেকে শুরু হচ্ছে তার গানে সাজানো দেশের বৃহত্তম আয়োজন ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’। যেটা দীর্ঘ চার দশক ধরে নিয়মিত হয়ে আসছে।

বরাবরের মতো বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে হচ্ছে তিন দিনব্যাপী উৎসবটি। ৯ থেকে ১১ মে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে হবে এই উৎসব।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যা ৬টায় শুরু হবে এর ৩৫তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে প্রধান অতিথি হিসেবে থাকছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার। উদ্বোধনী আয়োজনে থাকছে জাতীয় সংগীত, দুটি দলীয় সংগীত ও প্রদীপ প্রজ্বালন।

সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ শুরু হবে প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন। এই পর্বে থাকছে আলোচনা অনুষ্ঠান, সংগীত পরিবেশনা ও আবৃত্তি। এছাড়া শিবলী মহম্মদ ও শামিম আরা নীপার পরিচালনায় নৃত্যায়োজন থাকবে বিশেষ আকর্ষণ হিসেবে।

এবারের রবীন্দ্রসংগীত উৎসব একটু বিশেষ এবং বেদনার বটে। কারণ কিছু দিন আগেই না ফেরার দেশে চলে গেছেন রবিগানের কিংবদন্তি শিল্পী সাদি মহম্মদ। এছাড়া আরেক নন্দিত শিল্পী কলিম শরাফীর শততম জন্মবার্ষিকী ছিলো ৮ মে। দুই কিংবদন্তিকে গান-আবৃত্তিতে সুরের আবেশে স্মরণ করা হবে এবারের উৎসবে।

চলছে মহড়াএবারের সার্বিক আয়োজন নিয়ে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ বলেন, ‘আসলেই এবারের উৎসবটি আমাদের কাছে যেমন আনন্দের তেমনই বেদনার বার্তা বহন করে। আপনারা জানেন, কিংবদন্তি শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কলিম শরাফীর শততম জন্মবার্ষিকী ৮ মে। সেটি আমরা ৯ মে উৎসবের উদ্বোধনী দিনে পালন করবো ঘটা করে। আপনারা আরও জানেন, আরেক সংগঠন রবিরাগ-এর প্রতিষ্ঠাতা আমাদের অত্যন্ত প্রিয় সাদি মহম্মদ চলে গেলেন এই তো সেদিন। তাই পুরো উৎসবটি এবার তার প্রতি উৎসর্গ করছি আমরা। আমাদের প্রস্তুতি চলছে দারুণ উৎসাহের মাধ্যমে। আশা করছি ভালো কিছু হবে।’

উৎসবের দ্বিতীয় দিনে (১০ মে) থাকছে দুটি অধিবেশন। সকাল সাড়ে ৯টায় শুরু হবে প্রথম পর্ব। জাতীয় সংগীত ও দলীয় পরিবেশনায় সাজানো পর্বটি শেষ হবে সাড়ে ১২টায়। এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে বিকাল ৫টায়। থাকবে দলীয় ও একক পরিবেশনা।

১১ মে বিকাল ৫টায় শুরু হবে উৎসবের সমাপনী আয়োজন। এদিন থাকবে সাদি মহম্মদের গড়া সংগঠন রবিরাগের দলীয় পরিবেশনা। পাশাপাশি থাকছে কবিতা আবৃত্তি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।