• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ধরপাকড় অভিযানে পুলিশ ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

Reporter Name / ১৬৪ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪

সম্প্রতি ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদের প্রতিবাদে সরব হয়ে ওঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পুলিশ ডাকতে বাধ্য হচ্ছে কর্র্তপক্ষ। দেশটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পুলিশ প্রবেশের কিছুক্ষণ পরই একটি চিঠি প্রকাশ করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনোচে শফিক। চিঠিতে পুলিশকে কমপক্ষে ১৭ মে পর্যন্ত ক্যাম্পাসে থাকার অনুরোধ জানান তিনি।

তিন ঘণ্টার মধ্যে ক্যাম্পাসটি থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। এসময় ‘ডজন ডজন’ বিক্ষোভকারীকে গ্রেফতার করার কথা জানান একজন মুখপাত্র।

রাত ৯টার দিকে অভিযান শুরুর চিত্রটি টেলিভিশন প্রচার করা হয়। সেখানে ক্যাম্পাসে হেলমেটধারী পুলিশদের ভিড় দেখা যায়। তারা চিৎকার ক্যাম্পাস খালি করার কথা জানান।

বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

শিগগিরই পুলিশ অফিসাররা লাইন ধরে হ্যামিল্টন হলের একটি একাডেমিক ভবনে আরোহণ করেন। মঙ্গলবার ভোরবেলা ভবনটির দরজা জানালা ভেঙ্গে বিক্ষোভকারীরা সেটি দখলে নিয়েছিল।

গাড়ি ব্যবহার করে একটি মইয়ের সাহায্যে জানালা দিয়ে ভবনটির দ্বিতীয় তলার প্রবেশ করে পুলিশ।তখন ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা পুলিশকে ব্যঙ্গ করে ‘লজ্জা, লজ্জা’ বলে চিৎকার করে।

গ্রেফতারকৃত বিক্ষোভকারীদের ধরে নিয়ে যাওয়ার সময় ভবনের বাইরে বিক্ষোভকারীরা ‘মুক্ত, মুক্ত, মুক্ত প্যালেস্টাইন’ বলে স্লোগান দেয়।

কলাম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্টহেড ডাইভেস্টের শিক্ষার্থীদের এক আলোচক স্বেদা পোলাট। তিনি বলেছেন,‘কলম্বিয়া আগামী পাঁচ বছরে এই শিক্ষার্থীদের নিয়ে গর্ব করবে।’

অফিসাররা স্বেদাসহ অন্যান্যদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার জন্য চিৎকার করলে তিনি বলেন, শিক্ষার্থীরা কোনও বিপদ ডেকে আনেনি। তখন পুলিশকে পিছু হটতে আহ্বান জানান এই শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।