• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

চীন ও ইন্দোনেশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় য়া

Reporter Name / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন ও ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়া এবং চীন একে অপরের বৃহত্তম ব্যবসায়িক এবং বিনিয়োগ অংশীদার। রেতনো মারসুদি বলেছেন, অবকাঠামো, ডাউনস্ট্রিমিং, টেকসই খাদ্য এবং ইন্দোনেশিয়ার জ্বালানি পরিবর্তনে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চাইছে দেশ দুটি।

এসময় চীনা বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, ইন্দোনেশিয়ায় গত বছর ৭৪০ কোটি ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছে চীন।

বৈঠক শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘাতে লিপ্ত সব পক্ষকে সংযম দেখানোর আহ্বানও জানান ওয়াং। গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের প্রস্তাব সমর্থন করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

ওয়াং বলছিলেন, ‘উভয় মন্ত্রীই ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি সম্পূর্ণরূপে এবং বিনা শরর্তে বাস্তবায়ন করার বিষয়ে আমরা একমত।’

এসময় দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, গাজায় ‘সংঘাত ছড়িয়ে পড়া রোধে’ চীন তার প্রভাব ব্যবহার করবে বলে আশা করছেন তিনি।

লাবুয়ান বাজোতে ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন জেষ্ঠ্য মন্ত্রীর সঙ্গে শুক্রবার আরও একটি বৈঠক করার কথা রয়েছে ওয়াংয়ের। চীন-ইন্দোনেশিয়া উচ্চ-স্তরের সংলাপ সহযোগিতা ব্যবস্থা নামের এই বৈঠকে সহযোগিতা নিয়ে আরও বিশদভাবে আলোচনা করবেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।