• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস

Reporter Name / ১৭৯ Time View
Update : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

গাজা উপত্যাকা, ফিলিস্তিনি অঞ্চল, ১ এপ্রিল, ২০২৪ (বাসস/এএফপি): হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী কয়েকদিন গাজার প্রধান হাসপাতাল আল-শিফায় বড় ধরনের অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ট্যাংক ও যানবাহন সরিয়ে নিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হাসপাতালে বেশকিছু মৃতদেহ পাওয়া গেছে। এএফপি’র এক সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা হাসপাতাল এলাকা থেকে ট্যাঙ্ক এবং যানবাহন বের হয়ে যেতে দেখেছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেনি। সেনাবাহিনী ১৮ মার্চের অপারেশনকে ‘নির্ভূল’ হিসেবে বর্ণনা করেছে। তারা দাবি করেছে, হামাস যোদ্ধাদের গোপন আস্তানা টার্গেট করে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে।
এরআগে তারা দাবি করেছিল আল-শিফা এবং এর আশেপাশে লড়াইয়ে কয়েকশ’ যোদ্ধা নিহত হয়েছে।

হামাস আল-শিফা এবং অন্যান্য হাসপাতালে স্বাস্থ্য সেবা বন্ধ থাকার কথা অস্বীকার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের আশেপাশে কয়েক ডজন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে কিছু পচে গেলে গছে।’ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ‘গুরুত্বপূর্ণ ভবনগুলো পুড়িয়ে দেওয়ার পর এবং এটিকে সম্পূর্ণরুপে পরিষেবার বাইরে রাখার পর আল-শিফা মেডিকেল কমপ্লেক্স থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে।

‘ভবনের এবং এর চারপাশের ভবনগুলোর ভিতরে ধ্বংসের মাত্রা ভয়াবহ।’
ঘটনাস্থলে থেকে এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, কমপ্লেক্সের ভিতরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
একজন চিকিৎসক এএফপি’কে জানান, ২০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কিছু মৃতদেহ ইসরায়েলী যানবাহন সরিয়ে নেওয়ার সময় পিষে ফেলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।