• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

গাজায় নারীদের যৌন নিপীড়ন করছে ইসরায়েলি সেনারা

Reporter Name / ২১২ Time View
Update : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে বহু আগ থেকেই যুদ্ধাপরাধের অভিযোগ তুলে আসছেন আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষকরা। নির্বিচার বোমাবর্ষণ ও পাখির মতো নিরীহ মানুষ হত্যা করছে নেতানিয়াহু বাহিনী। এত কিছুর পর এবার তাদের বিরুদ্ধে ফিলিস্তিনি নারীদের ওপর যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করেছে ইসরায়েলেরই প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা।

ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল আমির আভিভির কাছে ফিলিস্তিনি নারীদের যৌন নিপীড়নের এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

তার আগে গেল সপ্তাহে গাজার আল-শিফা হাসপাতালে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে ফিলিস্তিনি নারীদের হত্যার আগে যৌন নিপীড়ন করেছে আইডিএফ সেনারা, এমন অভিযোগ এনেছেন জামিলা আল হিসি নামে এক প্রত্যক্ষদর্শী নারী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা যায়।

জামিলা জানান, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী অন্তত ৬৫টি পরিবাররের সদস্যদের হাসপাতাল এলাকা ত্যাগ করতে বাধ্য করেছে এবং অধিকাংশ পরিবারের সব সদস্যকে হত্যা করেছে। এ সময় ফিলিস্তিনি পরিবারগুলোর কাছে ইফতার করার জন্য পর্যাপ্ত পানি ছিল না বলেও জানান প্রত্যক্ষদর্শী এই নারী।

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আমল ও আল-নাসর হাসপাতাল ঘেরাও করে হামলা শুরু করেছে ইসরায়েল। এ সময় বন্দুকের মুখে স্বাস্থ্যকর্মী ও রোগীদের হাসপাতাল ছাড়তে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী। রোববার ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স। এর আগে আল-শিফা অবরোধ করে ৪৮০ জন হামাস যোদ্ধাকে আটকের দাবি করেছিল ইসরায়েল।

ইসরায়েল বলছে, পাঁচ মাস ধরে যুদ্ধে জর্জরিত গাজার হাসপাতালগুলোকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে ফিলিস্তিনি স্বাধীনতকামী সংগঠন হামাস। এমন দাবির সাফাই গেয়ে বেশ কিছু ভিডিও ও ছবি প্রকাশ করেছে দেশটি। তবে হামাস ও হাসপাতালের চিকিৎসকরা ইসরায়েলের এমন দাবি অস্বীকার করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।