• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

মাঠে বসে খেলা দেখার সুযোগ সর্বনিম্ন ২০০ টাকায়

Reporter Name / ১৯০ Time View
Update : শনিবার, ২ মার্চ, ২০২৪

বিপিএল শেষ হতে না হতেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে। আগামী ৪ মার্চ তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তিনটি টি-টোয়েন্টি ম্যাচেরই ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কুড়ি ওভারের সিরিজ সামনে রেখে শনিবার টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় সিলেটের দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।

আগামী সোমবার হবে প্রথম ম্যাচ। অনলাইনে আজ থেকে টিকিট বিক্রি শুরু হলেও সরাসরি টিকিট কেনা যাবে রবিবার থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা কাউন্টারের মেইন গেট ও রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের মেইন গেটের কাউন্টারে পাওয়া যাবে টিকিট। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এসব কাউন্টারে টিকিট বিক্রি হবে।। এছাড়া ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা (টিকিট থাকা সাপেক্ষে)।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। এই পরিমাণ টাকা খরচ করলে দর্শকেরা ম্যাচ উপভোগ করতে পারবেন ওয়েস্টার্ন স্ট্যান্ড ও গ্রিন হিল এরিয়া থেকে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। ক্লাব হাউজ থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। সর্বোচ্চ দেড় হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের।

অনলাইনে আজ দুপুর দুইটা এই টিকিট বিক্রি শুরু হচ্ছে। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। একটি রেজিস্টার্ড অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কাটা যাবে। অনলাইনে টিকিট কাটা দর্শকদের সিলেট জেলা স্টেডিয়ামের বুথ থেকে অরজিনাল টিকিট সংগ্রহ করতে হবে।

আগামী ৪, ৬ ও ৯ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হলেও শেষটি হবে বিকাল ৩টায়। কুড়ি ওভারের সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রাম। সেখানে ১৩, ১৫ ও ১৮ মার্চ চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়। একই ভেন্যুতে তৃতীয় ম্যাচটি শুরু হবে সকাল দশটায়।

সীমিত ওভারের সিরিজ শেষে দুই দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২২ মার্চ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ মার্চ। ভেন্যু চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।