• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের ধর্মঘটে এক রোগীর মৃত্যু

Reporter Name / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের ধর্মঘটে এক রোগীর মৃত্যু
দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের ধর্মঘটে এক রোগীর মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত থাকায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির সরকার। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জানা গেছে, ৮০ বছর বয়সী ওই বৃদ্ধকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বেশ কয়েকটি হাসপাতালে প্রবেশের চেষ্টা করে। কিন্তু চিকিৎসকদের ধর্মঘটের কারণে কর্মী ও বেড খালি না পাওয়ায়, তাকে সবগুলো হাসপাতাল থেকে ফেরত পাঠানো হয়।

পরে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির জন্য তাকে ডাকা হয়। কিন্তু সেখানে যাবার পথে, অ্যাম্বুলেন্সেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

ঘটনাটি ব্যাপকভাবে প্রচার করছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো। এরপরই মঙ্গলবার ঘটনাটি তদন্তের নির্দেশ দেয় সরকার। সেই সাথে চিকিৎসকদের এই মাসের শেষ নাগাদ কাজে যোগ দেওয়ারও আহ্বান জানানো হয়। অবিলম্বে কাজে যোগ না দিলে, তাদের লাইসেন্স বাতিলের হুমকিও দিয়েছে সরকার।

স্বাস্থ্যখাতে আরও চিকিৎসক বাড়ানোর প্রতিবাদে সপ্তাহখানেক ধরে কাজ বন্ধ রেখে ধর্মঘট করছেন দক্ষিণ কোরিয়ার কমপক্ষে নয় হাজার জুনিয়র ডাক্তার। আর দেশজুড়ে শতাধিক হাসপাতালের অন্তত ১০ হাজার ইন্টার্ন ও আবাসিক চিকিৎসক পদত্যাগ করেছেন। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) দেশগুলোর মধ্যে রোগীপ্রতি চিকিৎসকের হার সবচেয়ে কম দেশের মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। সেখানে প্রতি এক হাজার মানুষের জন্য ২. ৫ জন চিকিৎসক রয়েছেন। সেজন্যই দেশটিতে চিকিৎসক বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার।

অধিক সংখ্যক ডাক্তার থাকার অর্থ হলো অধিক পরিমাণ প্রতিযোগিতা। তাতে চিকিৎসকদের আয়ও কমে যাবে। এ জন্য চিকিৎসক বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে ধর্মঘট করছেন চিকিৎসকরা। অথচ সেখানে চিকিৎসকদের বেতন সবচেয়ে বেশি। ওইসিডির তথ্য অনুযায়ী, সেখানে সরকারি হাসপাতালের একজন বিশেষজ্ঞ বছরে গড়ে প্রায় দুই লাখ ডলার বেতন পান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।