• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পাল্টা প্রস্তাব :গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে

Reporter Name / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পাল্টা প্রস্তাব
গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পাল্টা প্রস্তাব

গাজা উপত্যকায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। এতে বাস্তবসম্মত সময়ে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান ও দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরায়েলি স্থল অভিযানের বিরোধিতা করা হয়েছে। সোমবার খসড়াটি হাতে পেয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খসড়ায় বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের উচিত গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানানো। এর ভিত্তি হবে সব জিম্মির মুক্তি এবং গাজায় মানবিক সহযোগিতা সরবরাহের সব বাধা অপসারণ। এতে রাফাতে স্থল অভিযান পরিচালনা না করতে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে।

রাফাতে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এমন সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়।

দুই সপ্তাহ আগে নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে আলজেরিয়া। এতে হামাস-ইসরায়েল যুদ্ধে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার প্রস্তাবটিতে ভোটাভুটি হওয়ার কথা। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছিল। এরপর তারা নিজেদের পাল্টা প্রস্তাব উত্থাপন করলো।

যুক্তরাষ্ট্র, মিসর, ইসরায়েল ও কাতার সম্ভাব্য হামাস-ইসরায়েল সমঝোতার জন্য কাজ করছে। হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনা করছেন সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা।

আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেইজ বলেছেন, যুক্তরাষ্ট্রের খসড়ায় গুরুত্বপূর্ণ ভাষাগত পরিবর্তন রয়েছে। এই প্রথম যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শব্দ ব্যবহার করেছে। এটি গুরুত্বপূর্ণ কারণ, ইসরায়েল চায় না কোনও প্রস্তাবে যুদ্ধবিরতির উল্লেখ থাকুক। অথচ তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও এখন তা প্রস্তাব করছে।

৭ অক্টোবরের পর জাতিসংঘে ইসরায়েলকে সুরক্ষা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের দুটি প্রস্তাবে ভেটো দিয়েছে ওয়াশিংটন। তবে দুটি ভোটাভুটিতে ভোটদানে বিরত ছিল দেশটি।

বেইজ বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন খসড়ায় যুদ্ধবিরতির ধারণা তুলে ধরেছে। কিন্তু এটিতে স্পষ্টভাবে তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়নি। ফলে হয়ত রাশিয়ার কাছে এই প্রস্তাব গ্রহণযোগ্য হবে না।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাদের ভেটো ক্ষমতা রয়েছে। ওয়াশিংটনের খসড়াটি নিয়ে ভোটাভুটির তারিখ ও জানা যায়নি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ২৯ হাজার ৯২ জন নিহত এবং প্রায় ৭০ হাজার জন আহত হয়েছেন। ইসরায়েলের দাবি, ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১২০০ জন নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।