• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

কোহলির পরিবর্তে ভারত দলে পাতিদার

Reporter Name / ১৯৪ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ভারতের টেস্ট সিরিজের দলে ছিলেন বিরাট কোহলি। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় সুপারস্টার। ডানহাতি ব্যাটারের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সতীর্থ রাজত পাতিদার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) হায়দ্রাবাদের রাজিভ গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ পেলেও ম্যাচের একাদশে নিশ্চিত নন ৩০ বছর বয়সী রাজত পাতিদার।

কোহলির পরিবর্তে ভারতীয় দলে ফেরার আলোচনায় ছিলেন চেতেস্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। এমনকি প্রথমবারের মতো দলে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন দেশটির ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মর সরফরাজ খানও। কিন্তু তাদের হতাশ করে পাতিদারকে স্কোয়াডে ভিড়িয়েছে অজিত আগারকারের নির্বাচক প্যানেল।

ভারতীয় ‘এ’ দলের হয়ে টেস্ট ক্রিকেটে স্বপ্নের ফর্মে আছেন পাতিদার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে সেঞ্চুরিতে ১১১ রান করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা। পরে ম্যাচেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মধ্যপ্রদেশ তারকা।

ভারতের ঘরোয়া ক্রিকেটে পরিচিত এক নাম রাজত পাতিদার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৩ ইনিংসে ৪০০০ রানের মালিক ডানহাতি ব্যাটার। প্রায় ৪৬ গড়ের পাশাপাশি ১২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছে পাতিদারের।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে জায়গা পেতে কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পাড়েন পাতিদার। কারণ কোহলির ৪ নম্বর পজিশনে রয়েছেন শ্রেয়াস আইয়ার ও শুভমান গিল। এ ছাড়া আছেন লোকেশ রাহুলের মতো খেলোয়াড়। তবে উইকেটকিপার হিসেবে ভারতের একাদশে দেখা যেতে পারে কেএস ভরত কিংবা অভিষেকের অপেক্ষায় থাকা ধ্রুব জুরেলকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।