• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

বড় জয় এমবাপ্পের জোড়া গোলে পিএসজির

Reporter Name / ১৭৮ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন কিলিয়ান এমবাপ্পে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমে এমন গুঞ্জন ডানা মেলেছে বেশ কিছুদিন। দলবদলের বাজারে আলোচনার তুঙ্গে থাকার পাশাপশি মাঠের পারফরম্যান্সেও উজ্জ্বল এই ফরাসি স্ট্রাইকার। ফ্রেঞ্চ কাপের ম্যাচে জোড়া গোল ও অ্যাসিস্টে পিএসজিকে বড় জয় এনে দিয়েছেন এমবাপ্পে।

শনিবার (২০ জানুয়ারি) রাতে অচেনা প্রতিপক্ষ অরলেয়ান্সকে ৪-১ গোলে উড়িয়ে ফ্রেঞ্চ কাপের রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে পিএসজি। লা প্যারিসিয়ানদের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, একটি করে লক্ষ্যভেদ করেন গনসালো রামোস ও সেনি মাইয়ুলু।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরুতে এগিয়ে যায় পিএসজি। ১৬ মিনিটের মাথায় ফরাসি জায়ান্টদের এগিয়ে দেন এমবাপ্পে। একের পর এক আক্রমণ শানালেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি পিএসজি। বিরতি থেকে ফিরে ৬৩ মিনিটে ব্যবধান ২-০ করেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে।

কিছক্ষণের ব্যবধানে আবারও গোল আদায় করে নেয় লিগ ওয়ানের শিরোপাধারীরা। ৭২ মিনিটের মাথায় পিএসজিকে ৩-০ গোলে এগিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস। নিজে জোড়া গোলের পাশাপাশি জোড়া অ্যাসিস্টও করেন এই বিশ্বকাপজয়ী তারকা। ফরাসি অনূর্ধ্ব-১৭ দলের সেনি মাইয়ুলুর গোলেও সহায়তা করেন এমবাপ্পে।

আগামী ২৯ জানুয়ারি লিগ ওয়ানে ব্রেস্তের বিপক্ষে খেলবে পিএসজি। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লা প্যারিসিয়ানরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।