• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রাজশাহীস্থ বীর পুলিশ মুক্তিযোদ্ধারের সংবর্ধনা দিলো আরএমপি

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

আরএমপি  উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে মহান
মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী রাজশাহী অঞ্চলের বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের
সংবর্ধনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
আজ ১৮ ডিসেম্বর ২০২৩ সকাল সাড়ে ১১ টায় রাজশাহী পুলিশ পুলিশ লাইন্স ড্রিল শেডে
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন
পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।


অনুষ্ঠানের শুরুতেই পুলিশ কমিশনার মহোদয়সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুলদিয়ে বরণ করেন এবং বিজয় দিবসের শুভেচ্ছা
উপহার দেন। অনুষ্ঠানে ৩৪ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে এবং ১১ জন মৃত পুলিশ বীর
মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। এর আগে পুলিশ কমিশনার মহোদয়
রাজশাহী পুলিশ লাইন্‌স বধ্যভূমিতে শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুল দিয়ে
শ্রদ্ধা জানান। এরপর মহান মুক্তিযুদ্ধে পুলিশ লাইন্‌সে পাকিস্তানি হানাদার বাহিনীর
বিরুদ্ধে সম্মুখ সমরে আত্মত্যাগকারী শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা
জানাতে সেখানে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সকল শহীদের বিদেহী আত্মার
মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এবং শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, জীবন বাজি রেখে
তাঁরা যুদ্ধ করেছে বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট্র
সন্তান। তাঁদের সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ
আমাদের হিরো। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের পাশে ছিলো
এবং থাকবে। তিনি রাজশাহী পুলিশ লাইন্‌স বধ্যভূমিকে পরিকল্পিতভাবে সংক্ষণের কথা
ব্যক্ত করেন।


তিনি আরও বলেন, রাজশাহী পুলিশ লাইন্সে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আহ্বানে সাড়া দিয়ে রাজশাহী'র পুলিশ সদস্যরা
মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে। ১৯৭১ সালের ২৬ মার্চ হতে ২৮ মার্চ তিন দিন রাজশাহী পুলিশ
লাইন্স হতে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে
সক্ষম হয়। সেই যুদ্ধে একসাথে ১৮ জন পুলিশ সদস্য পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন
এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে দুই জন উর্ধ্বতন কর্মকর্তাকে ধরে নিয়ে গিয়ে শহীদ করেন।
যা মুক্তিযুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শহীদ হওয়ার ঘটনা রাজশাহীতেই ঘটেছে।

তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের বিদেহী আত্মার
মাগফেরাত কামনা করে বক্তব্য শেষ করেন।
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনেকেই এই মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার সংগ্রামের
প্রত্যক্ষ ঘটনাবলী স্মৃতিচারণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড
ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড
অপারেশনস) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো:
সাইফউদ্দীন শাহীন ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বীর মুক্তিযোদ্ধা পুলিশ
সদস্য এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।