• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রাজশাহী মহানগরীতে চোরাই গরু উদ্ধার; গ্রেফতার ২

Reporter Name / ১৭৭ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকা হতে
আরএমপি ডিবি পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে চোরাই দুইটি গরুসহ দুই


চোরকে গ্রেফতার করেছে কাটাখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো: মনিরুল (৩২) ও খাদেমুল ইসলাম পালা (৪২)।
মনিরুল রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারীর মো: মাসুদ রানার ছেলে ও
খাদেমুল ইসলাম পালা একই এলাকার মৃত মুক্তারের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১০ টায় রাজশাহী
মহানগরীর কাটাখালী থানার হরিয়ান মৃধপাড়ার মো: মিনজারুল ইসলাম একটি ষাঁড় ও
একটি বকনা গরুকে খাবার খাইয়ে তার গোয়াল ঘরে বেঁধে রাখে। পরে দিন ১৫ ডিসেম্বর
ভোর সাড়ে ৫ টায় ঘুম থেকে উঠে দেখে যে, তাঁর বাড়ির মেইন গেট ভাঙ্গা এবং গোয়াল
ঘরে ষাঁড় ও বকানা গরু দুইটি নাই। পরবর্তীতে তিনিসহ তাঁর পরিবারের লোকজন
আশেপাশের বিভিন্ন জায়গায় গরু দুইটি খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে না পেয়ে
কাটাখালী থানায় এজাহার দায়ের করলে একটি চুরির মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক
তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর
দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে
কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমান, এসআই সুমন কুমার সাহা ও
তাঁর টিম চোরাই গরু উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করেন।
পরবর্তীতে কাটাখালী থানা পুলিশের ঐ টিম আরএমপি ডিবি পুলিশের সহায়তায় আজ ১৬
ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ (১৫ ডিসেম্বর দিবাগত) রাত ২ টায় নগরীর মতিহার থানার
ডাঁশমারী সাতবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মনিরুল ইসলামকে তার
বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মনিরুল ইসলামের দেওয়া তথ্যমতে
অপর আসামি খাদেমুল ইসলাম পালাকে তার বাড়ি থেকে চোরাই দুইটি গরুসহ গ্রেফতার
করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র আইন ও
মাদকদ্রব্য আইনসহ অন্যান্য আইনে ৮ টি মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম
প্রকাশ করে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত
আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।