• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে: বাইডেন

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
WASHINGTON, DC - OCTOBER 30: U.S. President Joe Biden listens as Vice President Kamala Harris introduces him during an event about his administration's approach to artificial intelligence in the East Room of the White House on October 30, 2023 in Washington, DC. President Biden issued a new executive order on Monday, directing his administration to create a new chief AI officer, track companies developing the most powerful AI systems, adopt stronger privacy policies and "both deploy AI and guard against its possible bias," creating new safety guidelines and industry standards. (Photo by Chip Somodevilla/Getty Images)

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েল- হামাস যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে কড়া সমালোচনা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি বদলানো উচিত।

মঙ্গলবার ওয়াশিংটনে নির্বাচনী তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে দাতাদের সামনে বাইডেন একথা বলেন। ইসরায়েলের কট্টর সরকারের সমালোচনা করেন তিনি।

বাইডেন বলেন, “আমি মনে করি তাকে (নেতানিয়াহু) বদলাতে হবে। আর এই সরকার, ইসরায়েলের এই সরকার তার জন্য কোনও পদক্ষেপ নেওয়া কঠিন করে তুলছে।” নেতানিয়াহুর সরকারকে ‘ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে রক্ষণশীল’ বলে বর্ণনা করেন বাইডেন।

তিনি আরও বলেন, “ইসরায়েলের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে। কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের আরও অনেকেই আছে। ইসরায়েলের পক্ষে ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেকেরই সমর্থন আছে… কিন্তু গাজায় নির্বিচার বোমা হামলার কারণে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।”

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে কড়া সমালোচনা।

গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েলের পক্ষে শুরু থেকেই সমর্থন জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তাই বাইডেনের এমন মন্তব্য ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সখ্যের বিপরীতে তাদের মধ্যকার সম্পর্কে ফাটলকেই সামনে নিয়ে এসেছে।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধ হামলায় এ পর্যন্ত ১৮ হাজার মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ। দেখা দিয়েছে মানবিক সংকট।

গাজায় ইসরায়েলের হামলার রাশ টানতে উদ্যোগী হওয়ার জন্য বাইডেনের ওপর চাপ আছে। এ চাপ খোদ তার ডেমোক্র্যাটিক দলের মধ্যেও আছে। জ্যেষ্ঠ অনেক মার্কিন কর্মকর্তাই ইদানিং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।