• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রাজশাহীতে থেমে থাকা ট্রাকে আগুন

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

রাজশাহীতে থেমে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে গেছে ট্রাকের সামনের অংশ। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়াম মার্কেটের সামনে।

ট্রাকটির মালিক রাজশাহী নগরীর কাজিহাটা এলাকার শফিকুজ্জামান শোভন জানান, সোমবার (২০ নভেম্বর) অন্য একটি স্থান থেকে পণ্য নিয়ে এসে ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৫৭৯) ফাঁকা করে সেখানে রেখে দেওয়া হয়। মঙ্গলবার ভোরে জানতে পারি, ট্রাকটিতে আগুন দেওয়া হয়েছে। ছুটে এসে দেখি, ট্রাকের কেবিনে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদরদফতরের কর্মীরা ট্রাকটির আগুন নেভান। সামনের অংশ পুড়ে গেছে।

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ওসি মাহবুব আলম জানান, মঙ্গলবার ভোরে ট্রাকে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। আগুনে চালকের আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস সেই আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন দিয়েছে, তা ওই ট্রাকের কেউ ও আশপাশে থাকা নিরাপত্তাকর্মীরা দেখেননি। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে তা খতিয়ে দেখা হবে।

রাজশাহীতে গত ২৯ অক্টোবর থেকে আজ পর্যন্ত পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ২৯ অক্টোবর বাঘা উপজেলার আটঘরিয়ায় এক ট্রাফিক সার্জেন্টের ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পরে রাজশাহীর মোহনপুর উপজেলায় দুটি ট্রাকে, গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসে ও পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া পুঠিয়া উপজেলায় দিনের বেলায় ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটে। চারঘাটে রেললাইনে দুই দফা নাশকতার চেষ্টা হয়েছে।

এদিকে, রবিবার (১৯ নভেম্বর) গোদাগাড়ী উপজেলায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পেট্রোল বোমায় পোড়া ‘শিমু নূর তাজ’ নামের যাত্রীবাহী বাস মালিকের ভাই সোহেল রানা জানান, বাস পোড়ার খবরে তার বড় ভাই মালিক জুয়েল রানা অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি বলেন, বাসটি কেনার বয়স ছয় মাস। এরপর ধারদেনা করে বাসের নতুন বডি করি। নতুন বডি করার বয়স তিন মাস হবে। বাস নতুনই আছে। এর মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেলো। এটা শুধু আমার ক্ষতি হলো না। এ কারণে রাষ্ট্রের ক্ষতি হলো। কারণ এই বাসটা ঠিক করে সড়কে নামাতে তার ১০ লাখ টাকার বেশি খরচ হবে। বাসটি সাড়ে ১২ লাখ টাকায় কেনা হয়। তারপর বাসের বডিসহ খরচ পড়ে সাড়ে ১৭ লাখ টাকা। বাসটি সড়কে নামাতে নতুন করে ধারদেনায় পড়তে হবে।

তিনি আরও জানান, মালিক সমিতি থেকে বাসের কাগজপত্র চেয়েছে। সেই কাগজপত্র দেওয়া হয়েছে। তারা কেন্দ্রে যোগাযোগ করেছে। রাজশাহীর নেতারা আশ্বাস দিয়েছে ক্ষতিপূরণ বাবদ টাকা পাওয়া যাবে। তবে সময় লাগবে। ততদিনে কিস্তি কীভাবে দেবো এই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরা সড়কে গাড়ি চালালে আমাদের নিরাপত্তা দিতে হবে। গাড়ি ও যাত্রীর যেন কোনও ক্ষতি না হয়।

রাজশাহী জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি নুরুজ্জামান মোহন বলেন, বাসটি আগুনে পুড়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত বাসের কাগজপত্র ফেডারেশনে পাঠাবো। সেখান থেকে সিদ্ধান্ত হবে।

গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় বাসের চালক তহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।