• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

ছাত্রদলের বিক্ষোভ মৎস্য ভবন এলাকায়

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে এবং পঞ্চম দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ২য় দিনে আজ বৃহস্পতিবার সেগুনবাগিচা শিল্পকলা একাডেমি গেট থেকে মৎস ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমানে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব।

তপশিলের বিরুদ্ধে এবং অবরোধের পক্ষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে সহকারে মিছিল শেষে শিল্পকলা একাডেমি সংলগ্ন চৌরাস্তায় রাস্তায় বসে অবরোধ করেন।

উক্ত মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, কেন্দ্রীয় নেতা মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এবিএম ইজাজুল কবির রুয়েল, মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, মো. আলফি লাম, মনোয়ার হোসেন প্রান্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের শাহাদাত হোসেন মানিক, সোয়াইব আহমেদ সজীব, তিতুমীর কলেজ ছাত্রদলের সেলিম রেজা, ইকবাল হোসেন, কাজী মো. শহিদুল ইসলাম, মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, মো. আকরাম হোসেন টোটন, আনিছুর রহমান, মিমনুর রহমান, মো. জহিরুল ইসলাম, তিতুমীর কলেজ ছাত্রদলের লিমন আহম্মেদ, খোকা আহমেদ, আরিফ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের মো. মজিবুল হক রিপন, শাহাদাত হোসেন শাহেদ, মেহেদী হাসান আবির, আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের এম এইচ রাসেল বিল্লাহ, মো. রাসেল, জাহিদ হোসেন ফাহিম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আবু সুফিয়ান, মাহমুদ বিন কবির, রাসেল সরকার, জাহিদুল ইসলাম,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন, হারুন অর রশিদ, জাহিদুল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।