• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

বাংলাদেশিদের হাসিমুখে সেবা দিতে বললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে দূতাবাসকে

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের হাসিমুখে সেবা দেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার (১২ নভেম্বর) সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দূতাবাসের স্বল্প লোকবল নিয়ে এত বিশাল সংখ্যার প্রবাসীদের সেবা প্রদান করা এক চ্যালেঞ্জের বিষয়। দূতাবাসে সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে সেবা প্রদান করতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকবার সৌদি সফরের মাধ্যমে এ সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ও আকওয়া পাওয়ার কোম্পানি বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ চূড়ান্ত করেছে। এ ছাড়া আরও বেশ কিছু সৌদি বিনিয়োগ পাইপলাইনে রয়েছে। সৌদি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিশেষ ইকোনমিক জোন তৈরি করা হয়েছে, যেখানে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে বিনিয়োগ করার সুযোগ রয়েছে।’

চলতি বছরের মার্চে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে সৌদি ব্যবসায়ী দলের এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ সামিটে যোগ দেওয়ার কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরব ১০ বিলিয়ন গাছ লাগানোর যে পরিকল্পনা গ্রহণ করেছে সেখানে বাংলাদেশ নানাভাবে সহায়তা করার সুযোগ রয়েছে। গাছ লাগানো ও এর পরিচর্যা থেকে শুরু করে বাংলাদেশ বিভিন্নভাবে সৌদি আরবকে সহায়তা প্রদান করতে পারে।’

মন্ত্রী বলেন, ‘সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। ’

এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তারিত তুলে ধরেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সম্প্রতি ঢাকা চেম্বার ও এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সৌদি আরবে ব্যবসায়ীদের দুটি দল সৌদি সফর করেছে যাতে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য, শ্রমবাজার, প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।

গালফ কর্পোরেশন কাউন্সিলের (জিসিসি) সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারকের উল্লেখ করেন রাষ্ট্রদূত।

এর আগে গাজায় ইসরায়েলের হামলা বন্ধে রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক সামিটে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।