• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ফিলিস্তিন যে শর্ত মানলে শতাধিক জিম্মিকে মুক্তি দেবে

Reporter Name / ১৬৬ Time View
Update : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

দীর্ঘ এক মাসের চলমান যুদ্ধে অবশেষে জিম্মিদের মুক্ত করতে ফিলিস্তিনি যোদ্ধাদের দ্বারস্থ হচ্ছে ইসরায়েল। যদিও শুরু থেকেই সামরিক পদক্ষেপ ছাড়া কোনো বিকল্প উপায় নিয়ে কোনো আলোচনা করবে না বলে সাফ জানিয়েছিল তেলআবিব। বলা হচ্ছে হামাসের হাতে আটক জিম্মিদের অর্ধেকের কিছু কমসংখ্যক ব্যক্তি বেসামরিক নাগরিক। মূলত তাদের মুক্ত করতেই ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে আলোচনা করছে নেতানিয়াহু প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমের এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে দুটি প্রস্তাবকে সামনে রেখে হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর একটি প্রস্তাবের আওতায় অল্পসংখ্যক বেসামরিক নাগরিককে মুক্তি দেওয়া হবে। অন্য একটি প্রস্তাবের আওতায় ১০০ বা তার বেশিসংখ্যক বেসামরিক বন্দিকে মুক্তি দেবে ফিলিস্তিনি যোদ্ধারা। এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানায় নিউইয়র্ক টাইমস।

গত ৭ অক্টোবর গাজা সীমান্তবর্তী ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে সামরিক অভিযান চালায় হামাস। এ সময় প্রায় আড়াইশ’ ব্যক্তিকে বন্দি করে প্রতিরোধ যোদ্ধারা। যার মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য ছাড়াও রয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিক। এসব বেসামরিক বন্দিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছে বলে জানা যায়।

ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার অংশ হিসেবে প্রাথমিকভাবে ১০-২০ জন বন্দিকে মুক্তি দিতে পারে প্রতিরোধ যোদ্ধারা। এদের মধ্যে ইসরায়েলি নারী, শিশুসহ বিদেশি বন্দিরা থাকার সম্ভাবনা রয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হলে এ প্রস্তাব বাস্তবায়ন করবে হামাসসহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধারা। পরবর্তীতে স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হলে বাকি বেসামরিক বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানায় সংশ্লিষ্ট একটি সূত্র।

ইসরায়েলি কর্মকর্তারা জানান, বেসামরিক বন্দিদের মুক্তির বিনিময়ে হামাস স্থায়ী যুদ্ধবিরতি ছাড়াও গাজায় আরও বেশি ত্রাণ সহায়তা, হাসপাতালগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি এবং ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির প্রস্তাব দিয়েছে। যদিও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে কোনো প্রকার নিশ্চয়তা দিতে পারেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনীতে যোগদানে সক্ষম কোনো পুরুষকে বন্দিদশা থেকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে হামাস।

জানা যায়, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত আছেন বলে জানায় মার্কিন সংবাদমাধ্যমটি। মার্কিন কর্মকর্তারা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে ইসরায়েলি হামলা বন্ধের পক্ষে মতামত দিয়েছেন বলে প্রতিবেদনে উঠে আসে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।