• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

গ্রেফতার রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ ৪ যুবক

Reporter Name / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

 ডেস্ক  নিউজ : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারী বাদুরতলায় এলাকায় কিছু যুবক হাতে দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি’র ভিডিও’র ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো: সালাউদ্দিন (২০), মো: নয়ন (২০), মো: আসাদ (২০) ও মো: হৃদয় (১৯)। সালাউদ্দিন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারের মো: মামুনের ছেলে, নয়ন একই এলাকার মো: আমিজনের ছেলে, আসাদ তালাইমারী বাদুরতলার মো: পিন্টুর ছেলে ও হৃদয় বাশার রোডের মো: রহিমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৭ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাত পৌনে ১১:০০ টায় আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জীর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন, এসআই এস.এম সাইদুজ্জামান ও তাঁদের টিম দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি’র ভাইরাল ভিডিও’র আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার তালাইমারী শহিদ মিনার এলাকা হতে আসামি সালাউদ্দিন ও আসাদকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি সালাউদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি হতে আরও একটি দেশীয় অস্ত্র উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশের ঐ টিম ৮ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ (৭ অক্টোবর দিবাগত) রাত দেড় টায় তাদের সহযোগী অপর আসামি নয়ন ও হৃদয়কে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তাদের সহযোগীদের নিয়ে অন্য একটি কিশোর গ্যাং এর সদস্যদের তাড়া করার উদ্দেশ্যে একত্রে দেশীয় অস্ত্রসহ নিয়ে বোয়ালিয়া থানার তালাইমারী বাদুরতলায় নাচানাচি করে এবং তার ভিডিও ধারণ করে। তারা আরও জানায় আধিপত্য বিস্তার করতে এ অস্ত্রগুলো ব্যবহার করে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।