• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আলজাজিরার সাংবাদিক ইসরায়েলি হামলায় স্ত্রী-সন্তান হারালেন

Reporter Name / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
আলজাজিরার আরবি বিভাগের ব্যুরো প্রধান ওয়ায়েল আল-দাহদুহ। ছবি : সংগৃহীত

আলজাজিরার আরবি বিভাগের ব্যুরো প্রধান ওয়ায়েল আল-দাহদুহ। ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় আলজাজিরার আরবি বিভাগের ব্যুরো প্রধান ওয়ায়েল আল-দাহদুহের স্ত্রী, ছেলে, মেয়ে ও নাতি নিহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) ওয়াদি গাজার দক্ষিণে নুসিরাত শরণার্থী শিবিরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যটি।

আলজাজিরায় প্রচারিত ভিডিওতে দেখা যায়, সাংবাদিক ওয়ায়েল তার নিহত স্ত্রী, ছেলে ও মেয়েকে দেখতে দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে প্রবেশ করছেন। এই তিনজন নিহতের দুই ঘণ্টার পর ওয়ায়েলের নাতি আদমকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল থেকে বেরিয়ে আসার পথে শোকাহত সাংবাদিক ওয়ায়েল আলজাজিরাকে বলেছেন, আজ যা ঘটেছে তা থেকে পরিষ্কার যে এটি শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের নিশানা করে চালানো সিরিজ হামলার অংশ। আমি ইয়ারমুক থেকে এই ধরনের হামলা নিয়েই মাত্র প্রতিবেদন করছিলাম। নুসিরাত এলাকাসহ অনেক এলাকায় ইসরায়েলে এই হামলা করেছে।

তিনি আরও বলেন, আমাদের আগেই সন্দেহ ছিল যে দখলদার ইসরায়েলি বাহিনী এসব মানুষকে শাস্তি না দিয়ে ছাড়বে না। এবং দুঃখজনকভাবে তাই ঘটেছে। এমন জায়গায় হামলা হলো যেটাকে দখলদার বাহিনী নিরাপদ বলেছিল।

ইসরায়েলি হামলার কারণে ওয়াদি গাজার দক্ষিণে নুসিরাত শরণার্থী শিবিরে সাংবাদিক ওয়ায়েরের পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছিলেন। বুধবারের হামলায় পরিবারের চার সদস্য হারালেও এক ছোট নাতনিসহ কয়েকজন প্রাণে রক্ষা পেয়েছেন। বোমা হামলায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ আরও মানুষকে উদ্ধারে অভিযান চলছে।

এ ঘটনার পর এক বিবৃতি আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বোমা হামলার ফলে সাংবাদিক ওয়ায়েলের স্ত্রী, ছেলে ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে তার পরিবারের বাকি সদস্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।