• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ইসরায়েলের হামলা এবার ভুল করে আরেক দেশে

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ইসরায়েলি সেনাবাহিনী এবার ভুলবশত আরেক দেশে হামলা করে বসল। রোববার তারা জানিয়েছে তাদের একটি ট্যাঙ্ক ভুলক্রমে মিসরীয় একটি নিরাপত্তা চৌকিতে হামলা করেছে। মিসরের সঙ্গে গাজা সীমান্তে এ ঘটনা ঘটে।

এদিকে মিসরীয় সামরিক বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণে সামান্য আহতের কিছু ঘটনা ছাড়া তেমন ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

মিসরীয় সেনারা হামলার বিষয়ে আরও জানায়, ‘ইসরায়েলি বাহিনী হামলার সঙ্গে সঙ্গেই এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং এ নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে।’

মিসরীয় গণমাধ্যম জানিয়েছে, এ হামলায় গাজায় মিসরীয় সাহায্য পাঠানো বন্ধ হবে না। এ পর্যন্ত মিসরের উদ্যোগে গাজায় রাফা সীমান্ত দিয়ে ৩৭ ট্রাক ত্রাণ পাঠানো হয়েছে। এই সীমান্ত প্রায় দুই মাইল দীর্ঘ। উল্লেখ্য গাজার সঙ্গে শুধুমাত্র মিসরেরই সীমান্ত রয়েছে।

৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল ও গাজায় সীমান্ত পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এদিকে ইসরায়েল জানিয়েছে, তৃতীয় সপ্তাহে পৌঁছেছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এখনো হামাসের হাতে ইসরায়েলি ২১২ নাগরিক বন্দি রয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে এসব লোক বন্দি হয়েছেন। এদের মধ্যে মার্কিন নাগরিক মা ও মেয়েকে মুক্তি দিয়েছে হামাস। এ দুই মার্কিনির মুক্তিতে মধ্যস্থতা করা কুয়েতের কর্তৃপক্ষও বাকি দুজনের মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলছে, আমরা হামাসকে বলব কোনো ধরনের মিথ্যা প্রপাগান্ডা না ছড়াতে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।