• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

গভীর রাতে অন্যের জানালায় উঁকি বিএনপি নেতার, গণধোলাই দিয়েছে গ্রামবাসী

Reporter Name / ১৬৮ Time View
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩

রাজশাহীর দুর্গাপুরে রাতের অন্ধকারে প্রতিবেশীর ঘরের জানালায় উঁকি দেওয়ায় তাজউদ্দিন (৪৫) নামের এক বিএনপির নেতাকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে হয়েছে শালিস।

শুক্রবার গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিএনপি নেতা তাজউদ্দিন ওই গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি ওয়ার্ড বিএনপির সভাপতি বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে তাজউদ্দিন আলীপুর গ্রামের শাজাহান মিয়ার বাড়িতে ঘটেছে ঘটনাটি। ওই রাতে শাজাহান রাতের খাবার খেয়ে স্ত্রীকে নিয়ে শুয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে তাজ উদ্দিন জানালার সরিয়ে ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখছিলেন। প্রতিবেশিরা বিষয়টি দেখে ফেলে এবং তাজ উদ্দিনকে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনাস্থলেই তাকে গণধোলাই দেওয়া হয়। পরে তাজ উদ্দিনকে বেঁধে রেখে গামের মাতব্বরকে খবর দেওয়া হয়। রাতেই গ্রামের ভেতরে বসে শালিস। শালিসে তাজ উদ্দিন নিজের দোষ স্বীকার করেন।

ওই সময় তাকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আরও দেড় লাখ টাকা জরিমানা নির্ধারণ করে পরে পরিশোধ করতে বলা হয় তাজ উদ্দিনকে। তাজ উদ্দিনের আত্মীয় স্বজনেরা মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।

দুর্গাপুরের নওপাড়া ইউপি সদস্য আবুল কালাম জানান, শালিসে তাজ উদ্দিন নিজের দোষ স্বীকার করেন। আদায়কৃত জরিমানার টাকা গ্রামের গরীব দুঃখী মানুষের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরিমানার টাকা মাতব্বর নাদের হাজীর কাছে রাখা হয়েছে।

এলাকাবাসী আরও জানান, প্রায় ১০ বছর আগে তাজ উদ্দিন একই অপকর্ম করেছিলেন। ধরা পড়ে নিজের দোষ স্বীকার করে জরিমানা দিয়েছিলেন। তবে মুচলেকায় এই কাজ আর জীবনে করবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু ফের সে একই কাজে করেছেন। এদিকে নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলী জানান, তাজউদ্দিন বিএনপির একজন কর্মী। তবে সে দলের কোনো উল্লেখযোগ্য পদে নেই।

দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।