• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

৮ হাজার কেজি আম নিয়ে ঢাকা আসছে বহু প্রতীক্ষার ম্যাংগো ট্রেন

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

কম খরচে রাজধানী ঢাকাসহ সারা দেশে আম পৌঁছাতে তিন বছর আগে শুরু হয় বাংলাদেশ রেলওয়ের বিশেষ সেবা ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। এ বছর আমের মৌসুম আরও অন্তত দুই সপ্তাহ আগে শুরু হলেও বিভিন্ন কারণে এই ট্রেনটি চালুর তারিখ তিনবার পিছিয়েছে। অবশেষ বৃহস্পতিবার (৮ জুন) এই ট্রেন ছাড়ার সময় চূড়ান্ত করা হয়েছে। এদিন বিকালে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিশেষ এই ট্রেনের কার্যক্রম উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ২৫ মে ট্রেনটি চালুর ঘোষণা দেওয়া হয়। তবে আমের স্বল্পতার কারণ দেখিয়ে ট্রেনযাত্রা শুরুর সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। পরে ৭ জুন ট্রেন চালুর উদ্যোগ হিসেবে গত ২ জুন ম্যাংগো স্পেশাল ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। এরপর আবার একদিন পিছিয়ে পুনরায় সূচি চূড়ান্ত করা হয়।

সড়কের চেয়ে ভাড়া অনেক কম হওয়ায় এ ট্রেনে আম পরিবহন করে লাভবান হন ব্যবসায়ী ও আমচাষিরা। এই ট্রেনে এক কেজি আম পরিবহনে ভাড়া লাগবে সর্বোচ্চ ১ টাকা ৩১ পয়সা। রাজশাহী থেকে লাগবে এক টাকা ১৭ পয়সা। অথচ রাজশাহী থেকে ঢাকায় বাসে আম পরিবহনে খরচ হয় প্রতিকেজিতে ১৩ টাকা পর্যন্ত। কুরিয়ার সার্ভিসে লাগে প্রায় ২০ টাকা।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ম্যাংগো স্পেশাল ট্রেনে ছয়টি বগি আছে। একেকটি বগিতে পরিবহন করা হবে ৪৪ টন আম। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় চলাচলের ক্ষেত্রে ট্রেনটির নাম দেওয়া হয়েছে ম্যাংগো স্পেশাল ট্রেন-১। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে ফেরার পথে এটির নাম হবে ম্যাংগো স্পেশাল ট্রেন-২।

ম্যাংগো ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, সরদহ, আড়ানী, আব্দুলপুর ও ঈশ্বরদী রেলস্টেশনে থামবে। টাঙ্গাইল, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, তেজগাঁও ও কমলাপুর রেলস্টেশনে ট্রেনটি থেকে পণ্য খালাস করা হবে। এসব স্টেশন থেকে আম নিয়ে ট্রেনটি রাত ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফেরার পথে ট্রেনটি তেজগাঁও, টঙ্গী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এম মনসুর আলী, চাটমোহর ও রাজশাহী রেলস্টেশনে থামবে।

রাজশাহী রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক আসীম কুমার তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত তিন বছর ধরে স্বল্প খরচে ম্যাংগো ট্রেন আম পরিবহন করছে। এ বছরও কম খরচে ঢাকায় আম পৌঁছাতে সরকার ম্যাংগো ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া আম পরিবহনের জন্য ট্রেনটি চালু করা হলেও এতে শাকসবজি ও অন্যান্য ফলমূলসহ যেকোনও কৃষিজাত পণ্য ঢাকায় পরিবহন করতে পারবেন ব্যবসায়ীরা।’

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ বাংলা ট্রিবিউনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিকে জানান, ‘বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ম্যাংগো ট্রেন। এরপর প্রতিদিন সন্ধ্যা ৬টায় ছেড়ে যাবে ট্রেনটি। প্রতিকেজি আমের জন্য ভাড়া দিতে হবে সর্বোচ্চ এক টাকা ৩১ পয়সা। আর রাজশাহী থেকে খরচ পড়বে মাত্র ১ টাকা ১৭ পয়সা।’

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে রাজধানীগামী ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু হয় ২০২০ সালের ৫ জুন। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। এতে রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।

দ্বিতীয়বারের মতো ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু করা হয়। সেই বছর আম পরিবহন করা হয় ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা। সর্বশেষ গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনে মোট ১ লাখ ৪৮ হাজার ২৫৫ কেজি আম পরিবহন করা হয়। এতে ১ লাখ ৭৫ হাজার ৬৩৪ টাকা রাজস্ব আয় হয়েছিল। তবে গত বছর চালুর ৭ দিনের মাথায় লোকসানের কারণে বন্ধ হয়ে যায় ট্রেনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।