• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

পিএসজি ছাড়ার ঘোষণার পর মেসিকে পাওয়ার দৌড়ে এবার দুই ইংলিশ ক্লাব

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ৪ জুন, ২০২৩

দুই মৌসুম কাটানোর পর আনুষ্ঠানিকভাবে শেষ হলো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পিএসজি অধ্যায়। যদিও তিনি সেখানে খুব বেশি সফল হননি। তবে লিগ ওয়ানে দুই আসরেই পেয়েছেন শিরোপা জয়ের স্বাদ।

এবার নতুন ঠিকানার সন্ধানে বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। কোথায় যাচ্ছেন মেসি? ভক্তদের যখন এমন প্রশ্ন তখন মেসির সামনে ছিল তিন লিগের তিনটি ক্লাব। এর মধ্যে অন্যতম সাবেক ক্লাব বার্সেলোনা। কিন্তু অর্থ-কড়িতে এগিয়ে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। তাদের সঙ্গে যুক্ত হয়েছে এতোদিন চুপিসারে মেসির অপেক্ষায় থাকা আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিও।

তবে এবার জানা গেল মেসিকে পাওয়ার দৌড়ে মাঠে নেমেছে প্রিমিয়ার লিগের দুই ক্লাব চেলসি ও নিউক্যাসল। আর এ বিষয়টি জানিয়েছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম।

গুয়েতামালার প্রিমেরা ডিভিশন ক্লাব ইজতাপার ম্যানেজার পাবলো গ্রেভেলোনের বরাত দিয়ে জানিয়েছে, মেসি আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা দেয়ার পর তাকে দলে পাওয়ার আশা করছে চেলসি ও নিউক্যাসল। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এ গুজব হালে পানি পায় কিনা।

কেননা ইতোমধ্যে মেসিকে দলে ভেড়াতে সৌদি ক্লাব আল হিলাল রেকর্ড মূল্যের প্রস্তাব করে রেখেছে। ইতোমধ্যে জানা গেছে সে প্রস্তাবে নাকি হ্যাঁও বলে দিয়েছেন মেসির বাবা যিনি আবার তার এজেন্ট জর্জ মেসি। এদিকে আল হিলালও মেসিকে দলে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার তারিখ আগামী মঙ্গলবার (৬ জুন) নির্ধারণ করেছে।

এদিকে আমেরিকান মেজর সকার ক্লাব ইন্টার মিয়ামিও ইতোমধ্যে মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ইন্টার মিয়ামি থেকে মেসি আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন। এটি একটি দীর্ঘ মেয়াদি প্রস্তাব, কমপক্ষে তিন মৌসুম থাকতে হবে মেসিকে।

যদিও অর্থের কথা উল্লেখ করেনি তারা। তবে বলা হচ্ছে আল-হিলালের দেয়া বছরপ্রতি ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবের ধারেকাছেও নেই ইন্টার মিয়ামি। তবে মেসি মিয়ামির ক্লাবটিতে গেলে, তিনিই হবেন আমেরিকান লিগের সবচেয়ে দামি খেলোয়াড়।

যেখানে মাত্র তিনজন ফুটবলারকে মিলিয়ন ডলার বার্ষিক বেতন দেয়ার অনুমতি রয়েছে। মেসি সেই নীতিকেও ছাড়িয়ে যাবেন বলে সংবাদমাধ্যমগুলোর দাবি। ফলে আগে থেকেই নানারকম প্রস্তাব নিয়ে হাজির হওয়া ক্লাবটি নতুন করে মেসিকে পেতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।