• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

এবার বেনজেমাকে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিল সৌদি আরবের ক্লাব!

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ৩১ মে, ২০২৩

শুধু ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়েই সন্তুষ্ট থাকছে না সৌদি আরব। লিওনেল মেসিকেও বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে দেশটির ক্লাব আল-হিলাল।

যদিও সেই প্রস্তাবে এখন পর্যন্ত রাজি হননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এবার শোনা যাচ্ছে, সৌদি আরবেরই আরেক ক্লাবের পক্ষ থেকে রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার করিম বেনজেমাকেও প্রস্তাব দেওয়া হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম ‘এএস’ দাবি করেছে, ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। সে জন্যই দেশটির ঘরোয়া লিগে বিশ্বের সেরা ফুটবলারদের সমাবেশ ঘটানোর পরিকল্পনা করেছে তারা। সেই লক্ষ্যেই তারা রোনাল্ডোর পর মেসি ও বেনজেমার দিকে হাত বাড়াচ্ছে। ব্যালন ডি’অরজয়ী রিয়াল তারকার জন্য নাকি দুই মৌসুমের জন্য প্রায় ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের একটি ক্লাব। কিন্তু ক্লাবটির নাম এখনো জানা যায়নি।

এর আগে প্রো লিগের শীর্ষ ক্লাব আল-হিলাল মেসিকে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। যে প্রস্তাব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি পিএসজি তারকা। তবে এ মৌসুম শেষেই যে তিনি প্যারিস ছাড়তে যাচ্ছেন তা একপ্রকার নিশ্চিত। ফলে তার সম্ভাব্য ঠিকানা হিসেবে আল-হিলালের নামও জোরেশোরেই উচ্চারিত হচ্ছে। এবার সৌদি লিগকে সম্ভাব্য ঠিকানা ভাবা হচ্ছে বেনজেমার ক্ষেত্রেও। তবে শুধু খেলোয়াড় হিসেবে নয়, মেসি ও বেনজেমা উভয়কেই ২০৩০ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার লক্ষ্যে কাজে লাগাতে চায় সৌদি আরব।

বেনজেমার সৌদি আরবে পাড়ি জমানোর সম্ভাবনা কতটুকু তা সময় হলেও জানা যাবে। তবে রিয়ালে নাকি আর মন টিকছে না এই ফরাসি স্ট্রাইকারের। গত মৌসুমে লস ব্লাঙ্কোসদের জার্সিতে ব্যক্তিগত ও দলীয় সাফল্যে ভেসেছেন তিনি। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি প্রথমবারের মতো পেয়েছেন ব্যালন ডি’অরও। এর জেরে তার চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়।

তবে এবারের মৌসুমটা রিয়ালের হয়ে শুধু কোপা দেল রে জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। তা ছাড়া এখন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারেও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তিনি। ফলে আগামী রোববার অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটিই হতে পারে রিয়ালের জার্সিতে তার বিদায়ী ম্যাচ। এর পর জানা যাবে তার ভবিষ্যৎ পরিকল্পনা।

২০২২ সালের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া বেনজেমা যদি সৌদি আরবে পাড়ি জমান তা হলে স্প্যানিশ ফুটবল মাতানো তিন মহাতারকা একই লিগের অংশ হতে পারেন। ২০২২ সালে রোনাল্ডোকে ২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে দলে ভিড়িয়েছে আল-নাসর। তবে ২০২৫ সাল পর্যন্ত খেলা চালিয়ে গেলে নাকি এই অঙ্কটা হতে পারে ৪০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ মেসি ও বেনজেমাকে যে পরিমাণ অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে, একই পরিমাণ অর্থ আয় করবেন পর্তুগিজ উইঙ্গার। আর তাদের তিনজনকে বিশ্বকাপের আয়োজনের প্রচারে কাজে লাগাবে সৌদি আরব।

আগামী ২০২৪ সালের সেপ্টেম্বরে ২০৩০ বিশ্বকাপের আয়োজক স্বত্বের ভোটাভুটি হবে। যেখানে স্পেন, পর্তুগাল, মরক্কোর মতো দেশ আয়োজন হওয়ার লড়াইয়ে নামবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।