• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রাষ্ট্রহীন রোহিঙ্গারা ‘নতুন ফিলিস্তিনিতে’ পরিণত হতে পারে

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ৩১ মে, ২০২৩

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত, রাষ্ট্রহীন রোহিঙ্গা জনগোষ্ঠী খুব শিগগিরই ‘নতুন ফিলিস্তিনিতে’ পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত অলিভিয়ার ডি শাটার।

সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ব্রিটেনের গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। রোহিঙ্গা ক্যাম্পকে ‘একেবারে ভয়াবহ’ পরিস্থিতি হিসাবে উল্লেখ করে, তিনি অবহেলিত এ সংকটের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জাতিসংঘের চরম দারিদ্র্য ও মানবাধিকারবিষয়ক বিশেষ দূত অলিভিয়ার ডি শুটার বলেন, বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গা শরণার্থীরা ‘নতুন ফিলিস্তিনি’ হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তিনি বলছেন, তারা বেশ দীর্ঘ এবং ক্রমবর্ধমান অবহেলিত সংকটের মধ্যে আটকা পড়ে গেছেন।

শুটার বলেন, কক্সবাজারের জনাকীর্ণ শিবিরে বসবাসকারী প্রায় ১০ লাখ মানুষকে তাদের আশ্রয়দানকারী দেশ বাংলাদেশে কাজ করার অধিকার দেওয়া উচিত। ক্রমহ্রাসমান আন্তর্জাতিক সহায়তার ওপর তাদের নির্ভরশীল হতে বাধ্য করাটা মোটেও স্থিতিশীল নয়।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের অবস্থা জানিয়ে তিনি বলেন, সেখানকার পরিস্থিতি ‘খুবই ভয়াবহ’। ‘এমন মরিয়া পরিস্থিতিতে’ থাকা মানুষের সঙ্গে কথা বলার সুযোগ তার খুব একটা হয়ে ওঠেনি। শুটার বলেন, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস দমন-পীড়ন থেকে পালিয়ে আসা শরণার্থীদের স্থানীয়দের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তাদের রাখা হয়েছে নোংরা, সংকুচিত আশ্রয়স্থলে। পাঁচ বছরেরও বেশি আগে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সহিংসতা আন্তর্জাতিক ক্ষোভকে উসকে দিয়েছিল।

এর ফলে জাতিসংঘের শীর্ষ আদালতে একটি গণহত্যা মামলাও করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক দাতারা এখন অন্য নানা সংকটের কারণে রোহিঙ্গাদের ওপর থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছেন। বিশ্ব খাদ্য কর্মসূচি সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, তহবিল সংকটের কারণে তারা রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য বাবদ বরাদ্দ প্রতি মাসে মাত্র ৮ মার্কিন ডলারে (৬ দশমিক ৫০ পাউন্ড) কমিয়ে আনতে বাধ্য হয়েছেন।

শুটার বলেন, আপনি যদি সাম্প্রতিক সময়ের উচ্চ খাদ্যমূল্যের মুদ্রাস্ফীতির সঙ্গে একে যুক্ত করেন, তাহলে এর অর্থ দাঁড়ায় বছরের শুরুর তুলনায়, শরণার্থীদের ক্যালোরি গ্রহণ এবং পুষ্টির মান উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। শিশুদের জন্য অপুষ্টি এবং অপুষ্টির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এ অবস্থা অব্যাহত থাকবে।

তবে সব থেকে ভয়াবহ দিক হচ্ছে, এই মানুষগুলো বাঁচার জন্য পুরোপুরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। তাদের কাজ করা নিষিদ্ধ। তারা একেবারে একটা জায়গায় আটকে আছে বলে তিনি উল্লেখ করেন। শুটার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে লোকজন একেবারে শুয়ে বসে অলসতায় দিন কাটায়।

ফলে লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়ছে। ক্যাম্পের নিরাপত্তার সমস্যা রয়েছে। সশস্ত্র গ্যাং মিয়ানমার সীমান্তজুড়ে মাদক পাচার নিয়ন্ত্রণ করে, যার ফলে সন্ধ্যায় তাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এ বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আর এসব পরিবারের হতাশার অবস্থাকে উপেক্ষা করা উচিত হবে না।

সেখানকার বাসিন্দারা ক্রমাগত বৈরী আবহাওয়ার মোকাবিলা করছে। তারা কংক্রিটের কোনো স্থাপনা নির্মাণ করতে পারবেন বলে সেখানে নিয়ম রয়েছে। তাই তাদের বাঁশ এবং টারপলিনের আশ্রয়ে থেকেই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয় কেন্দ্রগুলো খুব ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে বলে শুটার জানান।

শুটার বলেন, বাংলাদেশ সরকারের আশঙ্কা, রোহিঙ্গাদের কাজ করার অনুমতি দিলে তারা এখানে আরও বেশি সময় থাকতে উৎসাহিত হবে। এতে জনসেবার ওপর চাপ বাড়বে এবং অন্যদের চাকরির সুযোগ হ্রাস পাবে।

এ ধারণাকে ভুল বলে উল্লেখ করে তিনি বলেন, যদি তারা কাজ করতে পারে, তাহলে তারা কর দেবে, তারা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারবে যা অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। তিনি বলেন, সব মানুষেরই জীবিকা অর্জনের অধিকার রয়েছে।

রোহিঙ্গাদের নিরাপদে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে মিয়ানমারের জান্তাকে চাপ দিতে ব্যর্থতার জন্য বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছে এবং শরণার্থীদের সহযোগিতার জন্য আন্তর্জাতিক অর্থায়নের সংকটেরও ইঙ্গিত করেছে।

এই মাসের শুরুর দিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দীর্ঘস্থায়ী প্রচেষ্টার অংশ হিসাবে একটি রোহিঙ্গা প্রতিনিধি দল মিয়ানমার সফরে গিয়েছিল। ২০২১ সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর সেখানে রোহিঙ্গাদের ফেরার আশা আরও কমে গেছে।

শুটার বলেন, সঠিক পরিস্থিতিতে নিরাপদে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা যায় এমন পরিস্থিতি তৈরির জন্য মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আপাতত কেউ মনে করেন না যে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে।

বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সংকট রাডারের অনেক নিচে নেমে গেছে। এক্ষেত্রে আরও বেশি আন্তর্জাতিক মনোযোগ একান্তভাবে প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘অন্যথায় এই লোকজন ১০ বছরের মধ্যে নতুন ফিলিস্তিনিতে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।