• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

১৩৭৮০ কোটি টাকা বেতনে সৌদির দেয়া প্রস্তাব গ্রহণ করেছেন মেসির বাবা

Reporter Name / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

জুনে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এরপর তিনি বিশ্বের যে কোনো ক্লাবেই নিজের ইচ্ছেমতো যেতে পারবেন। এর জন্য বর্তমান ক্লাব পিএসজিকে কোনো টাকা দিতে হবে না সেই ক্লাবকে। ফ্রি এজেন্ট হয়ে গেলে মেসি কোথায় যাবেন তা নিয়ে বেশ আগ্রহ মেসি ও আর্জেন্টাইন সমর্থকদের।

তবে তিনটি ক্লাবকে নিয়ে চলছে জোর গুঞ্জন। ক্লাব তিনটি হলো সৌদি আরবের আল হিলাল, যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ইতোমধ্যে আল হিলাল মেসিকে রেকর্ড পরিমাণ মূল্যে অফার করে রেখেছে। মেসি সেখানে যোগ দিলে হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়। ইন্টার মিয়ামিও তাকে পেতে বেশ আগ্রহী।

এদিকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও চাচ্ছে তাদের ঘরের ছেলেকে ঘরে ফেরাতে। ইতোমধ্যে তারা মেসি ও তারা এজেন্টের সঙ্গে কথা বলেছে। এ বিষয়টি মিডিয়াতে স্বীকারও করেছেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। মেসিকে পেতে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গেও কয়েক দফা মিটিং করেছে লা লিগার ক্লাবটি। এখন অপেক্ষা সবুজ সংকেতের।

তবে চলতি মাসের শুরুর দিকে মেসির দলবদল নিয়ে বোমা ফাটিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তারা জানিয়েছিল মেসি ইতোমধ্যে সৌদির ক্লাবের সঙ্গে রেকর্ড পরিমাণ বেতনে চুক্তি সেরে ফেলেছেন। সেটি বছরে ৬০ কোটি ইউরো। যদিও সেদিনই মেসির বাবা ও তার এজেন্ট জর্জ মেসি পরক্ষণেই বিবৃতি দিয়ে জানিয়েছিলেন বিষয়টি মিথ্যা।

এবার মেসির দলবদল নিয়ে বোমা ফাটিয়েছে ফ্রান্সের গণমাধ্যম ফুট মেরকাতো। সংবাদমাধ্যমটি লিখেছে, সৌদি আরবের ফুটবলে খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি গ্রহণ করেছেন। ফুট মেরকাতোর বরাত দিয়ে একই খবর ছেপেছে অল ফুটবল।

সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল হিলালের মাধ্যমে। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৭৮০ কোটি টাকা।

অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো সৌদি ক্লাব আল নাসর থেকে যে বেতন পান তার থেকে মেসিকে দেয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ। এমন লোভনীয় প্রস্তাব এড়ানো যে কারও পক্ষেই একটু কঠিন।

তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি মেসি কিংবা তার বাবা জর্জ মেসি। কেননা তিনি আগেই বলেছিলেন মেসির ভবিষ্যত নিয়ে তারা কথা বলবেন জুনে চুক্তি শেষ হবার পর। দেখা যাক শেষ পর্যন্ত মেসি কোথায় যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।