• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

আর শান্তি নয়, এবার প্রতিরোধ: ওবায়দুল কাদের

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। মির্জা ফখরুল আপনার দলের জেলার আহ্বায়ক এক দফার নামে প্রকাশ্যে বলেছে-শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। তারা নাকি এ এক দফা পালন করবে! তাই মহানগরসহ সারা দেশের মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ডের সব নেতাকর্মীকে বলতে চাই-আর শান্তি নয়, এবার প্রতিরোধ।

রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে রোববার বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

ঢাকা মহাগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির পরিচালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি সাদেক খান, আব্দুল কাদের খান, যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জহিরুল হক জিল্লু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি, তথ্য ও গবেষণা সম্পাদক মিনহাজুল ইসলাম মিজু প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাম্প্রদায়িক, দুর্বৃত্তপরায়ণের রাজনীতিকে আমরা কবরস্থানে পাঠাব। তারা আমাদের নেত্রীকে কবরস্থানে পাঠাতে চায়! দুর্বৃত্তদের, দুর্নীতিবাজদের বাংলাদেশের রাজনৈতি করার কোনো অধিকার নেই। অনেক শান্তি সমাবেশ আমরা করেছি। ষড়যন্ত্রকারীরা প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য লন্ডনের ফরমায়েশে এরা দলে দলে লন্ডন যাচ্ছে। অস্ত্র শানাচ্ছে। শেখ হাসিনাকে হত্যা করাই তাদের একমাত্র লক্ষ্য। আমাদের দাবি একটাই-অপশক্তির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।

ওবায়দুল কাদের বলেন, রাজশাহীতে আবু সাইদ চাঁদ যে শেখ হাসিনাকে হত্যার কথা বলেছেন, এটা তো মির্জা ফখরুলেরই মনের কথা। মির্জা ফখরুল চাপাবাজি অনেক করেছেন। আপনি কি জিজ্ঞাসা করেছেন ওই চাঁদকে শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার পরও? লজ্জা করে না? আপনাদের কর্মীরা বিপদে আছে? আপনাদের কর্মীদের অ্যারেস্ট (গ্রেফতার) করা হচ্ছে? হয়রানি করা হচ্ছে? ১৯ তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আজ ২১ তারিখ, এখনো তিনি জেলে যাননি। তিনি রাজশাহীতে আছেন। সরেজমিনে শুনে আসেন। আমার কাছে ভিডিও আছে। চাঁদ বলেন, ‘আমাদের এক দফা-শেখ হাসিনাকে গোরস্থানে পাঠাতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নেত্রী (শেখ হাসিনা) সম্পর্কে যে কূটক্তি করেছে, এর প্রতিবাদে সারা বাংলায় বিক্ষোভ করতে হবে। এভাবে আজ ছেড়ে দেব না। এই নগরীতে তাদের বিক্ষোভের পাশে শান্তির সমাবেশ করেছি। একটা টুঁ শব্দ হয়নি। কোনো হানাহনি-মারামারি আওয়ামী লীগের কর্মীরা করতে যায়নি। মির্জা ফখরুলের লজ্জা থাকলে এ কথা স্বীকার করতেন।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী আরও বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজ শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে এ ষড়যন্ত্রকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকেই মোকাবিলা করতে হবে। এ ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে, সম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে। এ ষড়যন্ত্র শেখ হাসিনা উন্নয়নশীল বাংলাদেশের বিরুদ্ধে, পদ্মা সেতুর বিরুদ্ধে। এ অপশক্তি দেশকে আবারও দুর্নীতির পাহাড় বানাতে চায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমান বাইরে বসে ফন্দি আঁকছেন, পরামর্শ দিচ্ছেন। তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়। তারা নির্বাচন করবে না, সেটা আমরা জানি। কিন্তু নির্বাচন ঠেকাতে এলে বাংলার জনগণকে নিয়ে প্রতিরোধ করব। কোনো অপশক্তিকে দেশের শান্তিপূর্ণ নির্বাচনে বাধা দিতে দেব না।

ওবায়দুল কাদের বলেন, সারা দেশে প্রতিরোধের সংগ্রাম চলবে। চক্রান্তকারীদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজ থেকে প্রতিরোধ চলবে। আজ থেকে ষড়যন্ত্রকারীদের দুর্গ আমরা চূর্ণবিচূর্ণ করে দেব। আমরা সত্যের পক্ষে আছি, আমরা ইমানের পক্ষে আছি। শেখ হাসিনা একজন সৎ ও পরিশ্রমী নেতা। সারা জীবন মানুষের জন্য কষ্ট করেছেন। পিতা বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও রাতে তিন ঘণ্টা ঘুমান। এ বয়সে তিন ঘণ্টা ঘুমিয়ে সারাক্ষণ দেশের মানুষের জন্য কাজ করেন। ১৯৭৫ সালের পর শেখ হাসিনার মতো নেতা আমরা আর পাইনি, আমরা ভাগ্যবান। এই নেতাকে আমরা হারাতে পারি না। শেখ হাসিনার নেতৃত্ব দেশের জন্য আশীর্বাদ।

তত্ত্বাবধায়ক মরে গেছে আর ফিরে আসবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক কবরে শুয়ে আছে। তিনি আরও বলেন, সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না। সব দেশে সংবিধানে নির্বাচন হয়। আমার দেশে কেন নয়? শেখ হাসিনা কেন পদত্যাগ করবেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।