• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

‘মার্কিন নিষেধাজ্ঞা’র সম্ভাবনা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩

গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনায় গুরুত্ব পাচ্ছে দেশের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আসছে। মূলত একটি জাতীয় দৈনিকের একটি প্রতিবেদনের পর এই আলোচনা জোরালো হয়। তবে আজ পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন কোনো নিষেধাজ্ঞার খবর সরকারের কাছে নেই।

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুই বছর চলার মধ্যেই নতুন নিষেধাজ্ঞা আসছে বলে ক’দিন আগে দেশের একটি সংবাদপত্র খবর দেয়।

এ নিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘কী (নিষেধাজ্ঞা) হবে কি না, সেটা আমার কোনো আইডিয়া নাই। এটা আমরা জানি না। এটা আমাদের বলে কয়ে তো কোনোদিন কিছু করে নাই।’

নিষেধাজ্ঞার বিষয়ে দৈনিকটির ওই প্রতিবেদনের দুর্বলতা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রেক্ষিতে আপনি যে ভুল তথ্য দিলেন, খবর দিলেন এগুলো আমাদের জানা নাই। সুতরাং এটা খুব অদ্ভুত এবং আশ্চর্যজনক; এবং তারা কোনো রেফারেন্সও দেয় নাই।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, এটা নিজস্ব সরকারের ওপর নির্ভর করে। এটা (নিষেধাজ্ঞা) যদি হয়, দুঃখজনক হবে। তবে, আমেরিকাতো হাজার হাজার স্যাংশন দিয়ে যাচ্ছে। আমরা আশা করি যে, আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে এবং তারা এসব করবে না।

নিষেধাজ্ঞার বিষয়ে রোববার দেওয়া কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের বক্তব্য উদ্ধৃত করে মোমেন বলেন, তবে, আমাদের কৃষিমন্ত্রী গতকাল বলেছেন, দেশে স্যাংশনের কোনো কারণই নাই।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সাম্প্রতিক সফর ও বিভিন্ন ফোরামে তাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন কূটনীতিকদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। এবং অত্যন্ত ভারসাম্যপূর্ণ ছিল এবং পরিপক্ষ ছিল।

নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা ওখানে জিজ্ঞেস করেন। তবে, রাজনীতিবিদরা অনেক কিছু বলেন, যাতে অন্যান্যদের জন্য সতর্কবাণী থাকে। এবং সেটার আক্ষরিক অর্থে কীভাবে হবে, আমি বলতে পারব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।