• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

দুর্দান্ত জয় দিয়েই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ মিশন শুরু করল আর্জেন্টিনা

Reporter Name / ১৫৪ Time View
Update : রবিবার, ২১ মে, ২০২৩

শুরু হলো অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। কোয়ালিফায় করতে ব্যর্থ হওয়া আর্জেন্টিনাই টুর্নামেন্টের আয়োজক হয়। আর এতে স্বাগতিক হিসেবে টুর্নামেন্টটিতে অংশ নেয়ের সুযোগ পায় মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা।  শনিবার (২০ মে) দিবাগত রাতে নামে নিজেদের প্রথম ম্যাচে। আর জয় দিয়েই শুরু হয় আলবিসেলেস্তেদের বিশ্বকাপ মিশন।

শনিবার আর্জেন্টিনার স্তাদিও ইউনিকো মাদ্রিদে কুইদাদেসে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় উজবেকিস্তান অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হয় আলবিসেলেস্তে যুবারা। ম্যাচটিতে জয় পায় ২-১ গোলে। যদিও শুরুতেই পিছিয়ে ছিল তারা।

ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় উজবেকিস্তানের যুবারা। তবে চার মিনিটের মাথায় সমতায় ফিরে আর্জেন্টিনা। ২৭তম মিনিটে গোল পরিশোধ করার পর ৪১ মিনিটে আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

বিরতির পর আর কোনো গোলের দেখা পায়নি দুই দলের কেউ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক আর্জেন্টিনা।

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উল্লেখ্য, এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ছয়টি শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এবার তাদের সপ্তম শিরোপা জয়ের মিশন। আলবিসেলেস্তেরা সর্বশেষ ২০০৭ সালে চেক রিপাবলিককে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে। তাদের পরই দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের যুব বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। সর্বশেষ ২০১১ সালে পর্তুগালকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল তারা।

আর্জেন্টিনা গ্রুপ এ থেকে লড়াই করছে। যেখানে উজবেকিস্তান ছাড়াও বাকি প্রতিপক্ষ হলো গুয়েতেমালা ও নিউজিল্যান্ড। আলবিসেলেস্তেরা তাদের পরের ম্যাচ খেলবে ২৪ মে গুয়েতেমালার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে ২৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে। সবকটি ম্যাচই হবে বাংলাদেশ সময় ভোর রাত ৩টায়।

অন্যদিকে, আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লড়বে শক্তিশালী ইতালির বিপক্ষে। ব্রাজিলের যুবারা নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামবে ২১ মে। প্রথম ম্যাচের পর ২৪ মে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল লড়বে ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২৭ মে মাঠে নামবে ব্রাজিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।