• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

Reporter Name / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

আজ শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এর আগে ইংল্যান্ড থেকে বাংলাদেশকে বার্তা দিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আইরিশদের হালকাভাবে না নিতে দলকে সতর্ক করে দিয়েছেন এই ওপেনার।

ঘরের মাঠে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।  সিরিজে আইরিশদের উপর প্রভাব বিস্তার করে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছিল বাংলাদেশ। কিন্তু আসন্ন সিরিজটি ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় সেখানকার কন্ডিশনই আয়ারল্যান্ডের জন্য বড় শক্তি। তাই সিরিজে বাংলাদেশকে ফেভারিটের তকমা দিতে রাজি নন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো একটি ভিডিওতে সোমবার তামিম বলেন, ‘ফেভারিট শব্দটি আমি খুব বেশি ব্যবহার করতে চাই না। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এবং ম্যাচ জিততে এসেছি। কিন্তু ক্রিকেটে আপনি আগের থেকে কিছুই বলতে পারবেন না। এই কন্ডিশনের সঙ্গে তারা খুব ভালো দল ও বেশ পরিচিত।’

মঙ্গলবার চেমসফোর্ডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আইসিসি সুপার লিগের অংশ সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ মে। পরিসংখ্যান অনুযায়ী, টাইগারদের সঙ্গে আয়ারল্যান্ডের পার্থক্য বিস্তর। এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ৯টিতে জয় ও দুটিতে হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

তামিম বলেন, ‘আবহাওয়া আমাদের হাতে না থাকায় আমরা সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিতে পারিনি। যতটা সম্ভব প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি এবং বাকিটা মানসিক প্রস্তুতি নিয়েছি। লক্ষ্য হলো ভালো খেলা এবং ম্যাচ জেতা। যেখানে খেলা হবে সেখানকার মাঠে যাব এবং আবহাওয়া ভালো থাকলে আমরা সেখানে অনুশীলন করব।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা সেখানে প্রত্যেকটি সেশন অনুশীলন করতে পারতাম, তাহলে খুবই ভালো হত। তবে এই সুবিধাগুলো আমাদেরকে দেওয়া হয়নি, কারণ সেখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ চলছিল। তাই আমি এসব নিয়ে ভাবছি না, কারণ এসব কিছুতে একজন ক্রিকেটার বা অধিনায়ক বা দলের কারও কোনো নিয়ন্ত্রণে নেই।’

চেমসফোর্ডের উইকেট এবং কন্ডিশন দেখে একাদশ ঠিক করা হবে বলে জানান তামিম। তিনি বলেন, ‘উইকেট দেখেই আমরা কম্বিনেশন কি হবে সেটি বলতে পারি। কারণ এই মাঠে আমাদের খেলার তেমন অভিজ্ঞতা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।