• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন ১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান

রোববার খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

Reporter Name / ২২০ Time View
Update : শনিবার, ৬ মে, ২০২৩

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর, মে দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দীর্ঘ ২৩ দিনের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলছে রোববার। লম্বা ছুটি কাটিয়ে ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার সরেজমিনে দেখা গেছে, ছুটি শেষে ক্যাম্পাস তার চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে বন্ধুদের সঙ্গে ঈদ পরবর্তী সৌহার্দ্য বিনিময় করছেন।

নিজ ক্যাম্পাসে ফিরে আসা শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখর হয়ে উঠছে ক্যাম্পাসের টুকিটাকি, পরিবহণ ও জোহা চত্বরসহ স্টেশন বাজার এবং শহিদ মিনার প্রাঙ্গণ। এসব জায়গায় বন্ধু-বান্ধবদের সঙ্গে গল্প-আড্ডায় প্রাণবন্ত সময় পার করতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীদের।

হল ও শ্রেণিকক্ষ পরিষ্কার করাসহ সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন, ছুটি শেষে আগামীকাল (রোববার) থেকে বিশ্ববিদ্যালয় খুলবে। কাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি চালু থাকবে।

আর এবারের ছুটিতে হল খোলা থাকায় হল আগেই পরিষ্কার করে রাখা হয়েছে। আর ক্যাম্পাস খোলার আগেই রাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শ্রেণিকক্ষগুলো পরিষ্কার করা আছে।

উল্লেখ্য, এবারে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ১৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বন্ধ ছিল। ছুটি শুরুর আগে এবং পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবারে সব মিলিয়ে ২৩ দিনের ছুটি পেয়েছিল শিক্ষার্থীরা। এছাড়া ১৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় জরুরি বিভাগসমূহ যেমন পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন প্রভৃতি যথারীতি চালু ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।