• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রাজশাহীর পাঁচটি মার্কেটকে ঝুঁকিপুর্ন ঘোষনা, খুবই ঝুঁকিপূর্ণ আরডিএ মার্কেট

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

রাজশাহী নগরীর পাঁচটি মার্কেটকে ঝুঁকিপুর্ন ঘোষনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়ার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
যেসব মার্কেট ঝুঁকিপুর্ন ঘোষনা করা হয় সেগুলো হলো, নগরীর আরডিএ মার্কেট, সাহেববাজার কাপড়পট্টি, সোনাদীঘী মোড়স্থ সমবায় মার্কেট, নগরীর সুলতানাবাদ নিউমার্কেট, নগরর হড়গ্রাম মার্কেট।
গতকাল সোমবার সকালে ব্যানার টাঙ্গিয়ে ও মাইকিং করে এসব মার্কেট ঝুঁকিপুর্ন ঘোষনা করা হয়। এ নিয়ে সোমবার সকালে মার্কেট চারটির প্রবেশপথে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ সংক্রান্ত চারটি ব্যানার টানিয়ে দেয়া হয়। ব্যানার চারটিতে লেখা ছিল ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে রাজশাহী আরডিএ মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ। তাই সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, ‘নগরীতে তীব্র তাপমাত্রা বিরাজ করছে। সচেতন না হলে যে কোন মুহুতে অগ্নিকান্ডের ঘটনা ঘটনা ঘটতে পারে, নগরীর আরডি মার্কেট, কাপড়পট্টি, সমবায় মার্কেট, নিউমার্কেট ও হড়গ্রাম মার্কেটে তেমন কোন অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। আমরা এ বিষয়ে বার বার চিঠি দিলেও মার্কেট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেইনি। আরডিএ মাকের্টর আশপাশে কোনো পুকুরও নেই। ফলে অগ্নিকান্ড ঘটলে পানির অভাবে আগুন নেভাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।
তবে আমরা ওয়াসার সঙ্গে কথা বলেছি তারা পানি আমাদেরকে সরবারহ করতে চেয়েছেন। তবে তা পর্যাপ্ত পরিমান হবে বলে মনে হয়না। এছাড়া মার্কেট চারটির সিঁড়িতেও মালামাল রাখা হয়। ফলে আগুনের ঘটনা ঘটলে মানুষ সহজে নামতেও পারবে না। আর আরডিএ মাকের্টের ভেতরে এলোমেলোভাবে বৈদ্যুতিক তার রয়েছে। ফলে সহজেই আগুনের ঘটনা ঘটতে পারে। এসব কারণে মার্কেট দুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
অগ্নিনিরাপত্তা বিষয়ে মাইকিং ও ঝুঁকিপুর্ন ঘোষনার ব্যানার টাঙ্গানোর সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ, ওয়ার হাউজ ইন্সপেক্টর মোজ্জাম্মেল, ওমর ফারুক, মো: সেলিম, আব্দুল্লাহ, তৌহিদুর রহমান, দিয়য়ানাতুল হক দিনার, স্টেশন অফিসার লতিফুর বারিসহ অত্র স্টেশনের লিডার ও ফায়ার ফাইটারগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।